More

    নেছারাবাদে চারটি ষ্টিলবডি চোরাই ট্রলার সহ গ্রেফতার-১

    অবশ্যই পরুন

    পিরোজপুর প্রতিনিধি: নেছারাবাদে সাইদুর রহমান(৪৫) নামে একজন ট্রলার চোরাইকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার দৈহারি ইউনিয়নের গনকপাড়া গ্রাম থেকে ‘তাসলিমা’ নামে একটি স্টিলবডি চোরাই ট্রলার বিক্রিকালে তাকে গ্রেফতার করা হয়।

    এসময় ওই অভিযুক্ত চোরের সাথে থাকা আইয়ুব সরদার নামে অপর এক সহযোগী পালিয়ে গেছে। গ্রেফতারকৃত সাইদুর রহমানকে রাতেই জিজ্ঞাসাবাদের পর তার জিম্মায় থেকে আরো তিনটি স্টিলবডি ট্রলার উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ট্রলার চারটির নাম তাসলিম, মারজিয়া প্লাস,সেতু প্লাস,আল্লাহ ভরসা।

    নেছারাবাদ থানার ওসি তদন্ত এইচ,এম,শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত সাইদুর রহমানের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দিয়ে বুধবার সকালে পিরোজপুর আদালতে প্রেরণ করেছেন। আসামী সাইদুর রহমান উপজেলার সোহাগদল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুর রশিদ বেপারীর ছেলে।

    পুলিশ সুত্রে জানাগেছে, মঙ্গলবার রাতে পাটিকেলবাড়ী সাব-ইন্সপেক্টর ওয়ালিদ হোসেন ফোর্স নিয়ে টহলরত ছিলেন। এসময় গোপন সংবাদে জানতে পারেন দৈহারী ইউনিয়নের গনকপাড়া গ্রামের ষ্টিল ব্রীজের নিচে বসে চোরাই ট্রলার বিক্রি হচ্ছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রলার সহ সাইদুর রহমানকে আটক করেন।

    এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার একজন সহযোগী পালিয়ে যায়। পুলিশ তাকে থানায় নিয়ে গেলে জিজ্ঞাসাবাদে জানতে পারেন পলাতক সহযোগীর নাম আইয়ুব সরদার। আইয়ুব সরদার বানারীপাড়া থানার আশ্রাফ সরদারের ছেলে।

    নেছারাবাদ থানার ওসি তদন্ত এইচ,এম শাহীন জানান, ” গ্রেফতারকৃত সাদুর রহমানকে জিজ্ঞাসাবাদের পর তার জিম্মায় থাকা আরো তিনটি ষ্টিলবডি ট্রলার উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে তারা সংঘবদ্ধ ট্রলার চোরাই কারবারি। তারা ধারাবাহিক ট্রলার চুরি করে বিক্রি করে বেড়াচ্ছে। আটককৃত ট্রলার চারটির আনুমানিক বাজার মূল্য তের লাখ টাকা। আসামীকে পিরোজপুর কোর্টে পাঠানো হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতে রিমান্ড আবেদন করবে”।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When you register for a casino bonus, it is necessary that you understand the newest terms and conditions

    Eg, during Xmas, you can aquire exclusive bonuses, such put matches otherwise 100 % free spins towards gambling establishment...