More

    কলাপাড়ায় কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে উপশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সামনে সার ও বীজ বিতরণ করা হয়।

    কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সাংসদ মুহিব্বুর রহমান।

    এসময় কলাপাড়া উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহীদুল হক ও উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

    আজ মঙ্গলবার ৬০ জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও পাঁচ কেজি করে আউশ ধানের বীজ প্রদান করা হয়।

    পর্যায়ক্রমে এ উপজেলার এক হাজার ৬০০ কৃষকের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ভাণ্ডারিয়ায় জমি নিয়ে বিরোধ: গুলি ছুড়ে হত্যার চেষ্টা, পিস্তলসহ গ্রেফতার ১

     ​নিজস্ব প্রতিবেদক, ভাণ্ডারিয়া : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে পিস্তল দিয়ে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগে রফিকুল...