More

    কলাপাড়ায় ইতালি বাড়ি থেকে জেলেদের বরাদ্দের ৭৮০ কেজি চাল উদ্ধার।।

    অবশ্যই পরুন

     কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসতবাড়ি থেকে জেলেদের বরাদ্দকৃত সরকারী ৭৮০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাত একটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ইতালি বাড়ি নামে পরিচিত ইমরান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

    চালগুলো সরকারি সিলযুক্ত ২৬টি বস্তায় মজুদ করা ছিলো। এছাড়া এসময় আরও ২৪ টি খালি বস্তা উদ্ধার করা হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়েছে।

    বাড়িটিতে শুধুমাত্র নারী সদস্য থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারনা করা হচ্ছে, বিক্রির উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট যে কেউ চালগুলো ওই বাড়িতে মজুদ করেছিলো। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Diversión_segura_con_spingranny_casino_y_bonos_increíbles_para_nuevos_usuarios

    Diversión segura con spingranny casino y bonos increíbles para nuevos usuarios registrados hoyUna Amplia Variedad de Juegos para Todos...