More

    ৩৯তম জন্মদিনে মুশফিকের রেকর্ড; পেছনে ফেললেন তামিমকে

    অবশ্যই পরুন

    টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার পঞ্চাশোর্ধ্ব ইনিংসের রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম। নিজের ৩৯তম জন্মদিনে এ ইতিহাস গড়লেন মুশি। দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৪২টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলার কৃতিত্ব দেখালেন মিস্টার ডিপেন্ডেবল।

    তামিম ইকবালকে ছাড়িয়ে রেকর্ডটি একার করে নিলেন এ তারকা। আজ (শনিবার, ৯ মে) দ্বিতীয় দিনের খেলা শুরুর পর চতুর্থ ওভারে ফিফটির দেখা পান মুশফিক। প্রথমদিন ৪৮ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শুরু করেন মুশফিকুর রহিম। রেকর্ডের পথে তিনি পেছনে ফেলেছেন তামিম ইকবালকে।

    সাবেক এ ওপেনার জাতীয় দলের হয়ে ৪১ বার ফিফটির ল্যান্ডমার্ক পার করেন। ৭০ টেস্টের ক্যারিয়ারে ৩১ ফিফটি এবং ১০ সেঞ্চুরি আছে তামিম ইকবালের। বিপরীতে মুশফিকুর রহিম ২৯ ফিফটির সঙ্গে করেছেন ১৩ শতক। তবে ফিফটির দিক থেকে এখনো দ্বিতীয় অবস্থানে মুশফিক।

    বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ৩১টি করে ফিফটি আছে তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের। সেঞ্চুরির সংখ্যায় মুমিনুল হকের সঙ্গে সর্বোচ্চ ১৩ সেঞ্চুরির মালিক মিস্টার ডিপেন্ডেবল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Estrategias_brillantes_y_el_plinko_game_para_multiplicar_tus_oportunidades_de_é

    Estrategias brillantes y el plinko game para multiplicar tus oportunidades de éxito rápidamenteAnálisis de las Dinámicas del Plinko: Probabilidad...