More

    বেড়াতে আসা শালীকে ঘরে থাকতে বলায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার রিয়াজ উদ্দিন আকনকে (৩৮) কুপিয়ে আহত করেছেন গ্রামের এক বাসিন্দা।

    গতকাল বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    গতকাল রাত ১১টার দিকে ইটবাড়িয়া গ্রামের শাহজাহান হাওলাদারকে দুই ছেলে উজ্জ্বল ও শামীম তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন।

    আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ইউপি সদস্যের ওপর হামলায় চালানোয় গ্রামবাসীও উজ্জ্বলকে পিটিয়ে আহত করে।

    ইউপি সদস্যের ওপর হামলা চালানোয় গ্রামবাসীও উজ্জ্বলকে পিটিয়ে আহত করে।

    রিয়াজ বলেন, গেল রাতে শাহজাহান হাওলাদারের বাড়িতে পাবনা থেকে আত্মীয় বেড়াতে আসে। করোনা সংক্রমণ রোধে তাদের ঘরে থাকতে বলায় উজ্জ্বল ও শামীম দা হাতে আমার ওপর চড়াও হয়।

    এ প্রসঙ্গে উজ্জ্বল বলেন, ইউপি সদস্য প্রথমে চৌকিদার পাঠিয়ে আমার শালী ও ভায়রাকে ঘরে থাকার কথা বলে। আমরা মেনে নিয়েছিলাম। এরপর তিনি নিজেই আমার বাড়িতে আসেন এবং আত্মীয়দের মারধর করার উদ্দেশে চড়াও হন।

    রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ অস্বীকার করেছেন উজ্জ্বল। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, তিনি ঘটনাটি শুনেছেন। ওই ঘটনায় কোনও মামলা হয়নি।

    কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জে এইচ খান লেলিন বলেন, ইউপি সদস্যের ডান পাঁজরের কোপটি গভীর ক্ষতের সৃষ্টি করেছে। পিঠেও কয়েকটি জখম আছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beste Verbunden Casinos 2026 10+ Top seriöse Spielsaal Seiten

    Had been zählt ist und bleibt, so folgende sichere Spieleumgebung gegenwärtig ist ferner alle Abläufe periodisch überprüft und technisch...