More

    সিঙ্গাপুরে সেরে ওঠা কোভিড-১৯ শ্রমিকদের প্রমোদতরীতে রাখার ভাবনা

    অবশ্যই পরুন

    কোভিড-১৯ থেকে সেরে ওঠা বিদেশি শ্রমিকদেরকে ডরমিটরিতে ফিরিয়ে না দিয়ে প্রমোদ তরীতে রাখাই বেশি নিরাপদ হবে কিনা তা ভাবনা-চিন্তা করে দেখছে সিঙ্গাপুর।

    বিদেশি শ্রমিকদের জন্য সিঙ্গাপুরের ডরমিটরিগুলো করোনাভাইরাসের হটস্পট হয়ে ওঠাতেই এ বিকল্প পথ ভাবা হচ্ছে। যদিও প্রমোদ তরীতে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে হিমশিম খাওয়ার ঘটনা এরই মধ্যে অনেক জায়গায় দেখা গেছে।

    জাপানে প্রায় একমাস আটকে থাকা ডায়ামন্ড প্রিন্সেস প্রমোদতরীতে ৭শ’রও বেশি মানুষ করোনাভাইরাস আক্রান্ত হওয়ার ঘটনা বিশ্ববাসী দেখেছে।

    তারপরও সিঙ্গপুরের ট্যুরিজম বোর্ড শুক্রবার ই-মেইলে এক বিবৃতিতে বলেছে, প্রমোদ তরীগুলোতে চট করেই যে কারো জন্য কক্ষ নেওয়া যায় এবং টয়লেটও কক্ষের সঙ্গেই থাকায় মানুষের সঙ্গে মানুষের সংস্পর্শটাও এড়ানো যায়। সেদিক থেকেই প্রমোদতরীর কথা ভাবা হচ্ছে।

    বিবৃতিতে আরো বলা হয়, যে সব শ্রমিক করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন এবং পরীক্ষায় ফল ‘নেগেটিভ’ এসেছে তাদের জন্যই এ পদক্ষেপ নেওয়া হতে পারে। এতে শ্রমিকদের ডরমিটরিগুলোতে চাপ কমবে।

    সিঙ্গাপুর কর্তৃপক্ষ অবশ্য এরই মধ্যে সুস্বাস্থ্যের অধিকারী কিছু শ্রমিককে ডরমিটরি থেকে সরকারি বিভিন্ন ভবন, সামরিক ক্যাম্প এবং জাহাজে সরিয়ে নিতে শুরু করেছে।

    সিঙ্গাপুরে করোনাভাইরাস আক্রান্ত ৪ হাজার ৪২৭ জনের প্রায় ৬০ শতাংশই ডরমিটরিতে থাকে। এসব ডরমিটরিতে দক্ষিণ এশিয়ার শ্রমিকরা এক ঘরেই ১২ থেকে ২০ জন করে থাকে। সেখানকার টয়লেটগুলোও অস্বাস্থ্যকর।

    সিঙ্গপুরের ট্যুরিজম বোর্ড বলেছে, গেন্টিং ক্রু্জ লাইনের দুটো প্রমোদতরীর কথা ভাবা হচ্ছে। এ দুটো তরীতে ২ হাজারের মতো মানুষ ধরবে। সেগুলোতে বাতাস চলাচলসহ অন্যান্য নিরাপত্তা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার মতো ব্যবস্থা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

    মানুষ একবার সেরে ওঠার পর কিছুটা রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠায় আবার সাধারণত সংক্রমক রোগে আক্রান্ত হয় না। যদিও করোনাভাইরাসের ক্ষেত্রে সেরে ওঠা রোগীদের আবার আক্রান্ত হওয়ার কিছু ঘটনা এরই মধ্যে দেখা গেছে।

    সিঙ্গাপুরে বৃহস্পতিবারই নতুন ৭২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪২৭ জনে। এ সংখ্যা আরো বাড়ারই আশঙ্কা করা হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Calendrier des Promotions Stake Live Casino

    Sommaire1. Comprendre la Structure du Calendrier des Promotions2. Comment S'inscrire et Réclamer une Offre3. Conditions de Mise (Wagering) et...