More

    তরমুজ নিয়ে দুই ট্রাক উধাও!

    অবশ্যই পরুন

    বরগুনা জেলার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউপির গাজীপুর এলাকা থেকে এক ব্যবসায়ীর তরমুজ বোঝাই দুইটি ট্রাক উধাও হয়ে গেছে।

    এ ঘটনায় ব্যবসায়ী মোশাররফ হোসেন লালনশাহ ট্রান্সপোর্ট এজেন্সির মালিক জাহিদ সিকদার ও তার সহযোগী আবুল কালামের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় অভিযোগ করেছেন। পুলিশ তরমুজ বোঝাই ট্রাক দুইটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

    ময়মনসিংহ সদর আখুয়া গ্রামের মো. মোশাররফ হোসেন বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউপির গাজীপুর বন্দরে গত দুই বছর ধরে তরমুজের ব্যবসা করে আসছিল। গত বৃহস্পতিবার পটুয়াখালীর জাহিদ সিকদারের লালনশাহ ট্রান্সপোর্ট ও কমিশন এজেন্সি থেকে ব্যবসায়ী মো. মোশাররফ হোসেন দুইটি ট্রাক ভাড়া করেন।

    ভাড়া করা ট্রাকে গাজীপুর থেকে তরমুজ বোঝাই করে একটি ট্রাক ময়মনসিংহ অপর ট্রাকটি গাজীপুরের টঙ্গীতে পাঠানো হয়। কিন্তু ট্রাক দুইটি গত চারদিনেও গন্তব্য স্থানে পৌঁছায়নি। ওই ট্রাক দুইটির চালক মো. রাসেল ও তামিমের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

    এ নিয়ে ট্রান্সপোর্ট এজেন্সির মালিক মো. জাহিদ সিকদার ও তার সহযোগী আবুল কালামের সঙ্গে যোগাযোগ করা হলে তারা উল্টাপাল্টা কথা বলছে এমন অভিযোগ ব্যবসায়ী মোশাররফ হোসেনের।

    এ ঘটনায় মঙ্গলবার তরমুজ ব্যবসায়ী মো. মোশাররফ হোসেন ট্রান্সপোর্ট এজেন্সির মালিক মো. জাহিদ সিকদার ও তার সহযোগী মো. আবুল কালামের বিরুদ্ধে পটুয়াখালী সদর অভিযোগ দিয়েছেন। পুলিশ তরমুজবোঝাই ট্রাক দুইটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

    স্থানীয় সোহেল রানা বলেন, তরমুজ ব্যবসায়ী মোশাররফ হোসেন দুইটি ট্রাকে তরমুজ বোঝাই করে একটি ময়মনসিংহ এবং একটি গাজীপুরের টঙ্গীতে পাঠিয়েছে। ওই ট্রাক দুইটি বর্তমানে নিখোঁজ রয়েছে।

    তরমুজ ব্যবসায়ী মো. মোশাররফ হোসেন বলেন, আট লাখ টাকার তরমুজ বোঝাই করে দুইটি ট্রাক ময়মনসিংহ ও গাজীপুরের টঙ্গীতে পাঠিয়েছি। গত চারদিন অতিবাহিত হয়ে গেলেও ট্রাক দুইটির কোনো হদিস পাচ্ছি না। ট্রাক চালকদের মোবাইল নম্বর বন্ধ রয়েছে। প্রশাসনের কাছে দ্রুত ট্রাক দুইটি উদ্ধারের দাবি জানাই।

    লালনশাহ ট্রান্সপোর্ট ও কমিশন এজেন্সির মালিক মো. জাহিদ সিকদার ট্রাক ভাড়া দেয়ার কথা স্বীকার করে বলেন, তরমুজ বোঝাই ট্রাক দুইটি এখনো কেন গন্তব্য স্থানে পৌঁছেনি তা আমি জানি না। তবে সন্ধান চলছে।

    পটুয়াখালী থানার ওসি মো. মোর্শ্বেদ আলম বলেন, অভিযোগ পেয়েছি। ট্রাক দুইটি উদ্ধারের চেষ্টা চালছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Vox Casino Rzeczy, Których Marketing Nie Wspomina

    Spis treściProces Rejestracji i Weryfikacji KontoWarunki Bonusów i Obrotu (Wagering)Metody Płatności i Czas WypłatOgraniczenia i Ukryte ZasadyWnioski i Czy...