More

    পটুয়াখালীর দুমকিতে ফাঁস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর দুমকিতে গলায় ফাঁস দিয়ে মুশফিকুর রহমান (১৯) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছে।

    সোমবার সকালে উপজেলার পশ্চিম আঙ্গারিয়া গ্রামের বাড়ির সামনে গাছের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে। দুপুর সাড়ে ১২টায় ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

    নিহত মুশফিকুর রহমান ওই গ্রামের হানিফ হাওলাদারের ছেলে। তিনি পটুয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার তারাবির নামাজ শেষে বন্ধুদের সঙ্গে বিলে মাছ ধরতে যাওয়ার কথা বলে মুশফিক ঘর থেকে বেড় হয়ে যায়। কিন্তু সবাই মাছ ধরতে গেলেও মুশফিক না গিয়ে রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলে। বিল থেকে ফেরার পথে মুশফিককে গাছে ঝুলতে দেখে বাড়িতে খবর দেয় বন্ধুরা।

    নিহতের খালু আবদুল খালেক বলেন, পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের জনৈক স্কুলছাত্রীর সঙ্গে মুসফিকের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমঘটিত কারণে আত্মহত্যাটি ঘটে থাকতে পারে।

    দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, কী কারণে আত্মহত্যা করেছে তা তদন্ত না করে কিছুই বলতে পারছি না।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beste Verbunden Casinos 2026 10+ Top seriöse Spielsaal Seiten

    Had been zählt ist und bleibt, so folgende sichere Spieleumgebung gegenwärtig ist ferner alle Abläufe periodisch überprüft und technisch...