More

    করোনায় মারা যাওয়া পুলিশ কর্মকর্তার জানাজায় এমপি

    অবশ্যই পরুন

    করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করা পুলিশ কর্মকর্তা আব্দুল খালেকের জানাজা নামাজ পড়ান বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন।

    পরে তিনি দাফন কার্যক্রমেও অংশ নেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত নয়টার দিকে বেতাগী উপজেলার ঝোপখালি এ দাফনকার্য সম্পন্ন হয়।

    এসময় জানাজা নামাজে অংশগ্রহণ করেন- বরগুনার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহজাহান হোসেন, বেতাগীর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহসান, বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন তপু প্রমুখ।

    এরআগে, করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে বৃহস্পতিবার ভোররাতে মৃত্যুবরণ করেন এএসআই আব্দুল খালেক (৩৬)। তিনি ঢাকার মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট এ কর্মরত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating Fun88’s interface feels surprisingly effortless for newcomers

    Exploring Fun88: A User-Friendly Experience for Beginners Why Fun88 Stands Out in User Experience When diving into online platforms, especially those...