More

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর গলাচিপায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। সোমবার (৪ মে) গলাচিপা থানায় এ মামলা দায়ের করা হয়।

    ভুক্তভোগী ছাত্রীর বাবা ও মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত মজিবর গাজী (৫০) গলাচিপার জয়মানিক গ্রামের মৃত আতাহার গাজীর ছেলে। গত ২৯ এপ্রিল (বুধবার) সকালে মেয়ের বাবা- মা জমিতে মরিচ তুলতে গেলে পাশের বাড়ির মজিবর মেয়েটিকে একলা পেয়ে ঘরে ঢুকে যৌন নির্যাতনের চেষ্টা করেন। এ সময় মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা আসলে মজিবর পালিয়ে যান।

    মেয়ের বাবা বলেন, ‘এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে জানানো হলেও কোনো মীমাংসা না হওয়ায় সোমবার আমি বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করি।’

    গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে এবং মামলা পরবর্তী সব রকম কার্যক্রম সম্পন্ন করেছি। আসামি গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...