More

    নারায়ণগঞ্জ থেকে পালিয়ে বরগুনা ফিরে ১৮ জন ধরা

    অবশ্যই পরুন

    নারায়ণগঞ্জ থেকে নৌপথে বরগুনা ফিরছিলেন ১৮ ব্যক্তি। কিন্তু বাড়ি ফেরার আগেই পুলিশের কাছে ধরা পড়েছেন তারা। আর বিধি মোতাবেক আপাতত তাদের ঠিকানা হয়েছে পৌরশহরের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।

    মঙ্গলবার (৫ মে) দুপুরে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন মোহাম্মদ।

    নারায়ণগঞ্জ ফেরত ওই ব্যক্তিরা বরগুনা সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

    ওসি জানান, নারায়ণগঞ্জ থেকে নৌপথে বরগুনা ফিরছেন একদল মানুষ এমন তথ্য নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে ১৮ জনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের উপজেলা প্রশাসনের সহায়তায় বরগুনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাইঠা মাধ্যমিক বিদ্যালয় ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

    সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় নারায়ণগঞ্জ থেকে আসা ১৮ জনকে উদ্ধার করে পৌরসভার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইনে থাকাকালীন তাদের খাদ্য ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating Fun88’s interface feels surprisingly effortless for newcomers

    Exploring Fun88: A User-Friendly Experience for Beginners Why Fun88 Stands Out in User Experience When diving into online platforms, especially those...