More

    রিফাত শরীফ হত্যা মামলায় শিশু আসামি চন্দনের জামিন

    অবশ্যই পরুন

    বরগুনায় ২০১৯ সালের ২৬ জুন আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় প্রথম গ্রেফতারকৃত আসামি চন্দনকে (১৫) জামিন দিয়েছেন শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান। রিফাত শরীফ হত্যা মামলা দায়েরের পরই ২৭ জুন চন্দনকে পৌরসভার আমতলা এলাকার বাসা থেকে আটক করে পুলিশ। এই মামলায় চন্দনই গ্রেফতার হওয়া প্রথম আসামি।

    আজ বরগুনা শিশু আদালতের আসামি পক্ষে জামিনের আবেদন করেন অ্যাড. নার্গিস পারভীন সুরমা। আসামি পক্ষের আইনজীবীকে জামিন শুনানীতে সহায়তা করেন আইনজীবী সমিতির সম্পাদক অ্যাড. মাহবুবুল বারী আসলাম।

    রিফাত শরীফ হত্যা মামলায় শিশু আসামি চন্দন

    রাষ্ট্রপক্ষে জামিন আবেদনের বিরোধীতা করেন বিশেষ পিপি অ্যাড. মোস্তাফিজুর রহমান বাবুল। উভয় পক্ষের শুনানী শেষে আদালত আসামি চন্দনের জামিন মঞ্জুর করেন। চন্দন বর্তমানে বরগুনা কারাগারে শিশু সংশোধনাগারে রযেছে।

    এ নিয়ে রিফাত শরীফ হত্যা মামলায় অভিযুক্ত ১৪ শিশু আসামির মধ্য ৮ জন জামিন পেল। ইতোপূর্বে শিশু আসামি, মারুক, প্রিন্স মোল্লা, মারুফ মল্লিক, রাতুল, নাজমুল, আরিয়ান শ্রাবণ ও তানভীরের জামিন দিয়েছেন আদালত।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Newcomers navigate Mecca Bingo’s fresh member offer with ease and excitement

    Discover What Makes the Mecca Bingo New Member Offer Worth Exploring Unpacking the Appeal of Mecca Bingo’s Latest Welcome Bonus When...