More

    তালতলীতে টাকা লগ্নি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    বরগুনার তালতলী উপজেলার ছোটবগী গ্রামের টাকা লগ্নি ব্যবসায়ী আলী হোসেন তালুকদার (৫৮) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পরিধেয় কাপড় গলায় পেঁচানো অবস্থায় তার বাড়ীর বাগানের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের দাবী দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে।

    স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার ছোটবগী গ্রামের আলী হোসেন তালুকদার দীর্ঘদিন ধরে এলাকায় টাকা লগ্নির ব্যবসা করে আসছিলেন। শুক্রবার দিবাগত রাতে খাবার শেষে নিজের কক্ষে ঘুমাতে যান। ওই রাতেই তার কক্ষ বাহির থেকে তালা দেয়া দেখে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। কিন্তু কোথাও তাকে সন্ধান পাওয়া যায়নি।

    শনিবার সকালে তার মরদেহ প্রতিবেশীরা বাড়ীর বাগানের ডোবায় দেখতে পান। খবর পেয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাররম আলী, সহকারী পুলিশ সুপার সৈয়দ রবিউল ইসলাম ও ওসি মোঃ কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করেছে। নিহতের পরিবারের দাবী নিহত আলী হোসেন তালুকদারকে ব্যবসার জের ধরে দুর্বৃত্তরা হত্যা করে গলায় কাপড় পেঁচিয়ে ডোবায় ফেলে রেখে গেছে।

    নিহত আলী হোসেন তালুকদারের ছেলে মোঃ ইলিয়াস তালুকদার বলেন, ব্যবসার জের ধরে তার বাবাকে দুর্বৃত্তরা হত্যা করে কাপড় পেঁচিয়ে ডোবায় ফেলে রেখে গেছে। তিনি আরো বলেন, এ ঘটনায় আমি মামলা করবো।

    তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Newcomers navigate Mecca Bingo’s fresh member offer with ease and excitement

    Discover What Makes the Mecca Bingo New Member Offer Worth Exploring Unpacking the Appeal of Mecca Bingo’s Latest Welcome Bonus When...