More

    কলাপাড়ার মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী জয়।

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদূল মালেক আকন্দকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের হাজী মো: ফজলু গাজী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীকে হাজী মো: ফজলু গাজী পেয়েছেন ৭ হাজার ৭৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকে আবদুল মালেক আকন্দ পেয়েছেন ৪ হাজার ৫৬১ ভোট। এছাড়া সংরক্ষিত আসন এবং সাধারন আসনে বিজয়ী সদস্যরা হলেন, ১,২, ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত আসনে মিনারা বেগম তালগাছ প্রতীকে দুই হাজার ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোসা: তাছলিমা আক্তার সূর্যমূখী ফুল প্রতীকে পেয়েছেন এক হাজার ২৬ ভোট। ৪,৫,৬ নং ওয়ার্ডেও সরক্ষিত আসনে সন্ধ্যা রানী দাস তালগাছ প্রতীকে এক হাজার ৭৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হালিমা বই প্রতীকে পেয়েছেন এক হাজার ৩৯০ ভোট। ৭,৮,৯ নং ওয়ার্ডে সংরক্ষিত আসনে মোসা: ছহিনা তালগাছ প্রতীকে দুই হাজার ৩৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসা: শারমিন জাহান লাকী কলম প্রতীকে পেয়েছেন ৮২২ ভোট। এছাড়া সাধারন ওয়ার্ডে নির্বাচিত সদস্যরা হলেন, ১নং সাধারন ওয়ার্ডে মো: রাকিবুল হাসান , ২নং সাধারন ওয়ার্ডে মো: সিরাজুল ইসলাম, ৩নং সাধারন ওয়ার্ডে মো: ইব্রাহীম খাঁন, ৪ নং সাধারন ওয়ার্ডে মো: জাহেদূল ইসলাম, ৫ নং সাধারন ওয়ার্ডে আবদুস সত্তার, ৬ নং সাধারন ওয়ার্ডে মো: জামাল হাওলাদার, ৭ নং সাধারন ওয়ার্ডে মো: মামুন হাওলাদর, ৮ নং সাধরন আসনে মো: আনোয়ার হোসেন, ৯ নং সাধারন ওয়ার্ডে মো: দুলাল। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহন। প্রশাসনের কঠোর নজরদারিতে উৎসব মূখোর পরিবেশে শান্তিপূর্ন ভাবে শেষ হয় মহিপুর ইউনিয়নের নির্বাচন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beste Verbunden Casinos 2026 10+ Top seriöse Spielsaal Seiten

    Had been zählt ist und bleibt, so folgende sichere Spieleumgebung gegenwärtig ist ferner alle Abläufe periodisch überprüft und technisch...