More

    পটুয়াখালীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক এক

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর দুমকী উপজেলায় ১৩ বছর বয়সী বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সুভাষ দেবনাথ।

    পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, ২৫ অক্টোবর বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার দশমীর দিন শিশুটিকে বাড়িতে রেখে বাবা-মা পটুয়াখালী শহরে যান পূজা দেখতে। এ সময় সুভাষ ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন ও কাউকে বললে প্রাণনাশের হুমকি দেন। শিশুটি অসুস্থবোধ করলে এক দিন পর ২৭ অক্টোবর বাবা-মাকে সব খুলে বলে।

    কয়েকদিন পর মঙ্গলবার রাতে শিশুটির বাবা থানায় মামলা করেন।

    অতিরিক্ত পুলিশ সুপার জানান, বুধবার ভোররাতে পুলিশ সুভাষকে সদর উপজেলার পুকুরজোনা বাজার এলাকা থেকে গ্রেফতার করে। দুপুরে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...