More

    সুদের টাকা পরিশোধ করতে না পারায় বরগুনায় ব্যবসায়ীর আত্মহত্যা

    অবশ্যই পরুন

    বরগুনা সদর উপজেলায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় এক কাপড় ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

    জানা যায়, বেল্লাল হোসেন পলাশ নামের এক কাপড় ব্যবসায়ী সুদের টাকা দিতে ব্যর্থ হওয়ায় জামার পকেটে একটি চিরকুট লিখে রেখে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

    শনিবার ভোরে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলীবাজারের বাসার পেছনে একটি মেহগনি গাছে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পলাশের জামার পকেটে চিরকুটে লেখা- ‘সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যা করলাম।’

    নিহত পলাশ সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গর্জনবুনিয়া গ্রামের শাহজাহানের ছেলে। পলাশ নলীবাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন।

    পলাশের স্ত্রী রোকসানা বেগম বলেন, গত ২০১৫ সালে বরগুনার পল্লী চিকিৎসক জহিরুল ইসলাম সৌরভের কাছ থেকে প্রথমে তিন লাখ টাকা সুদ গ্রহণ করেন তার স্বামী পলাশ। এরপর পর্যায়ক্রমে এভাবে তিনি ওই চিকিৎসকের কাছ থেকে সাড়ে সাত লাখ টাকা সুদে নেন। তিনি ওই টাকার সুদ বাবদ ১১ লাখ টাকা পরিশোধ করেছেন।
    তিনি আরও বলেন, আসল টাকা ও মাসিক ২৬ হাজার টাকা কিস্তি পরিশোধের জন্য চাপ দেন সৌরভ।

    গত বুধবার সৌরভের ওই টাকা পরিশোধের কথা ছিল কিন্তু টাকা পরিশোধ না করায় ডাঃ সৌরভ গত বৃহস্পতিবার পলাশকে অকথ্য ভাষায় গালাগাল করেন।
    একপর্যায়ে শনিবার (০৭ নভেম্বর) পর্যন্ত সময় নেন পলাশ। শনিবার ফজরের নামাজের পর সৌরভ টাকা চেয়ে পলাশকে ফোন দেনু এবং টাকা দিতে না পারায় ডাঃ সৌরভ ফোনে অপমানজনক কথাবার্তা বলেন। পরে অপমান ও লজ্জায় ভোর সাড়ে ৬টার দিকে পলাশ কাউকে না জানিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সাড়ে ৭টার দিকে আবারও পলাশের মুঠোফোনে কল দিয়ে টাকা চায় সুদ ব্যবসায়ী সৌরভ।

    আমি ফোন রিসিভ করে সৌরভকে জানাই, পলাশ আত্মহত্যা করেছে। তারপরও সে টাকা চায়। ফোনে সৌরভ জানিয়ে দেয়- আজকেই তার টাকা দিতে হবে।
    আমি এই সুদ ব্যবসায়ী সৌরভের বিচার চাই, আমার ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে এখন আমি কোথায় যাব।
    এ ঘটনার পর ফোন বন্ধ করে গা-ঢাকা দিয়েছে পল্লী চিকিৎসক জহিরুল ইসলাম সৌরভ।

    বরগুনার ফার্মেসিপট্টিতে তার চেম্বারে গিয়েও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
    এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পলাশের মরদেহ উদ্ধার করেছে। এ সময় মৃত পলাশের জামার পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। এতে সুদের টাকা পরিশোধে ব্যর্থ এসব বিষয় উল্লেখ ছিলো।

    এবিষয়ে বরগুনা সদর থানার ওসি (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম মিলন বলেন, এ ঘটনা শুনে আমরা মৃত ব্যক্তিকে উদ্ধার করি এবং এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

    তিনি আরও বলেন, নিহতের পরিবার যদি কোন অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...