More

    কুয়াকাটা সৈকতে পর্যটকের মৃত্যু

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে বাবুল (৩০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) সৈকতের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

    বাবলু ঝিনাইদহ সদর উপজেলার ধোপাকাটা গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে।

    স্থানীয়দের সূত্রে জানা গেছে, সকালে বাবুল ও তার ছেলে মাহিমসহ প্রায় ৫৫ জনের একটি টিম কুয়াকাটায় ভ্রমণে আসেন। পরে দুপুরে তারা তিন-চার জন মিলে সৈকতে গোসল করতে নামেন। এ সময় বাবুল উচ্ছ্বসিত হয়ে লাফ দিয়ে মাটিতে পড়ে ঘাড়ে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিক বাবুলকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ওসি বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...