More

    ব্লগার ওয়াশিকুর রহমান হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি

    অবশ্যই পরুন

    ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলামের আদালত এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

    আজ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু আদালতে সাক্ষী না আসায় বিচারক পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য নতুন দিন ধার্য করেন।

    এর আগে ২০২০ সালের ২৭ অক্টোবর মামলাটির রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু অভিযোগ গঠনে ত্রুটি থাকায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণা দিন পিছিয়ে পুনরায় অভিযোগ গঠন করেন আদালত।

    এ মামলায় অভিযুক্ত পাঁচ আসামি হলেন—জিকরুল্লাহ ওরফে হাসান (১৯), মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ ওরফে এরফান ওরফে মুশফিক (১৯), মো. সাইফুল ইসলাম ওরফে মানসুর (২৩), মাওলানা জুনেদ আহমেদ ওরফে জুনায়েদ ওরফে তাহের (৩০) ও আবদুল্লাহ ওরফে মো. আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে বড় ভাই (২৮)।

    এদের মধ্যে মাওলানা জুনায়েদ আহমেদ ওরফে জুনায়েদ ওরফে তাহের ও আবদুল্লাহ ওরফে মো. আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে বড় ভাই পলাতক রয়েছেন। বাকিরা কারাগারে আছেন।

    উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ মার্চ সকালে রাজধানীর হাতিরঝিল সংলগ্ন তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ী এলাকায় নিজ বাসা থেকে বের হওয়ার সময় ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার দিন দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে জিকরুল্লাহ ও আরিফুলকে আটক করে জনতা। পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে তারা এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেন। ওই ঘটনায় নিহতের ভগ্নিপতি মনির হোসেন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হত্যা মামলা করেন।

    ২০১৫ সালের ১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহ মো. মশিউর রহমান আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Winbay Casino: Gioco Mobile Veloce per Vincite Rapide

    In movimento, la maggior parte dei giocatori desidera un'emozione istantanea senza l'impegno a lungo termine che comporta il gaming...