More

    এ সপ্তাহের রাশিফল (৬-১২ ফেব্রুয়ারি)

    অবশ্যই পরুন

    সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

    পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

     

    মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): আর্থিক লেনদেনের জন্য সতর্ক থাকা প্রয়োজন। সৃজনশীল কাজে সফলতা আসার সম্ভাবনা আছে। প্রেম ও দাম্পত্য জীবন ভালো যাবে। কর্মক্ষেত্রে সাফল্য দ্বারা বজায় থাকবে। রোগ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। গবেষণামূলক কাজে সফলতা আসতে পারে। আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। নিজ প্রয়োজনে ব্যয় বৃদ্ধি হতে পারে।

    বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): এ সপ্তাহে আপনি মানসিক স্বাচ্ছন্দ্য বোধ করবেন। পারিবারিক জীবন উপভোগ্য হবে। যানবাহন ক্রয়ের জন্য বেশ ভালো সময়। দাম্পত্য জীবন আপনাকে আশাবাদী করবে। অনেক প্রেমের সফল পরিণয় হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক দিক থেকে বেশ সম্ভাবনাময় সপ্তাহ।

    মিথুন রাশি (২২ মে-২১ জুন): মিথুনের জন্য বেশ সম্ভাবনাময় সপ্তাহ। তবে যোগাযোগ, তথ্য আদান-প্রদান ক্ষেত্রে সতর্ক থাকার চেষ্টা করুন। পরিবার ও কাজের জায়গায় মতানৈক্য এড়িয়ে চলুন। যানবাহন চলাচলে সতর্ক থাকুন। চিন্তা-চেতনায় নতুন পরিকল্পনা বাস্তবায়নে সফল হওয়ার সম্ভাবনা আছে। প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন।

     

    কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই): প্রতিটি সময় ইতিবাচক মনোভাব পোষন করুন। নতুনভাবে বিনিয়োগে সতর্ক থাকবার বিষয়টিকেই বেশি গুরুত্ব দিয়ে বিবেচনা করুন। কোনো ধরনের আলস্যকে প্রশ্রয় দেবেন না। সপ্তাহের শেষে আপনার কর্ম পরিকল্পনা বাস্তবায়নে সুযোগ পাবেন। আর্থিক প্রাপ্তিতে সফলতা আসতে পারে। সন্তানের বিষয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করুন। প্রিয়জনের সঙ্গে আন্তরিক সম্পর্ক বৃদ্ধি করুন।

    সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): আপনার সম্মান ও মর্যাদাকে নতুনভাবে উপলব্দি করতে পারবেন। প্রতিযোগিতামূলক কাজে সফলতা আসতে পারে। পারস্পরিক সম্পর্ককে গুরুত্ব দিয়ে বিবেচনা করুন। কোনো তথ্য আদান-প্রদান ক্ষেত্রে সতর্ক থাকুন। ভ্রমণের ক্ষেত্রে ও যন্ত্রপাতি ব্যবহারে সাবধানতা অবলম্বন করুন।

    কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): মানসিকভাবে সতেজ থাকার চেষ্টা করুন। পারিবারিক ও নিজ প্রয়োজনে অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে। স্পষ্ট কথা বলা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। কাছের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হলে পজিটিভ থাকার চেষ্টা করুন। এ সপ্তাহে প্রতিটি কাজে ধীর স্থির থাকার চেষ্টা করুন।

     

    তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২২ অক্টোবর): প্রত্যাশা অনুযায়ী সফলতা পাবেন। আর্থিক বিষয়ে চাপে থাকতে পারেন। পারিবারিক জীবনের শান্তি ধারা বজায় থাকবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবার সম্ভাবনা আছে। কারো কারো চাকরি সংক্রান্ত বিষয়ে সফলতা আসার সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের জন্য অনুকূল সময়। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে সফলতার খবর পেতে পারেন।

    বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২২ নভেম্বর): সিনিয়রদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। বিনিয়োগ ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ সতর্ক হোন। এ সপ্তাহে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে। পরিবারে বন্ধন বাড়বে। প্রেম-রোমান্টিক যোগাযোগ শুভ। এ সপ্তাহ আপনার জন্য শুভ।

    ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): মানসিক উদ্যম বাড়াতে চেষ্টা করুন। সকল প্রকার ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। সাংসারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। আর্থিক ব্যয় নিয়ন্ত্রণ করুন। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন। পরিবারে শান্তি বজায় থাকবে।

     

    মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): অপ্রিয় কথাবার্তা বলার ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। ব্যবসায়িক সুযোগ তৈরি হতে পারে। শারীরিক ব্যাপারে বিশেষ যত্নশীল হোন। আর্থিকভাবে চাপে থাকতে পারেন। পারিবারিক সম্পর্কে সমঝোতা দরকার। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ইতিবাচক মনোভাব পোষন করুন।

    কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): পারিবারিক সমঝোতা বাড়বে। কারো কারো ক্ষেত্রে শুভ পরিণয়ের ইংগিত রয়েছে। এ সপ্তাহে মানসিক অস্থিরতা বাড়তে পারে। যোগাযোগ ও ভ্রমণে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে সুনাম ও মর্যাদা বাড়বে।

    মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কোনো চুক্তির ক্ষেত্রে সতর্ক হোন। ব্যবসায়িক ক্ষেত্রে সকল প্রকার মতানৈক্য এড়িয়ে চলুন। পরিকল্পনা বাস্তবায়নে সফল হওয়ার সম্ভাবনা আছে। প্রিয়জনের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় থাকব।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Winbay Casino: Gioco Mobile Veloce per Vincite Rapide

    In movimento, la maggior parte dei giocatori desidera un'emozione istantanea senza l'impegno a lungo termine che comporta il gaming...