More

    পলিটেকনিকের হোস্টেল খোলার নির্দেশ

    অবশ্যই পরুন

    আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশ নিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস ও ছাত্রীনিবাস খুলে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। সর্বোচ্চ ৬০ শতাংশ শিক্ষার্থী ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে অবস্থান করতে পারবেন।

    বুধবার (১৭ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্ব অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে এই পরীক্ষায় অংশ নিতে ছাত্রাবাস ও ছাত্রীনিবাস খুলে দেয়া হবে। পলিটেকনিকগুলো শিক্ষার্থীদের ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে অবস্থান নেয়াসহ পরীক্ষার জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

    এছাড়া কেন্দ্রীয়ভাবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ আরেকটি কমিটি গঠন করবে। প্রতিষ্ঠানের মনিটরিং কমিটি এবং কেন্দ্রীয়ভাবে গঠন করা কমিটি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা পরীবিক্ষণ করবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

    মনিটরিং কমিটিগুলো তিনবেলা শিক্ষার্থীদের পরীবিক্ষণ করে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করবে। পলিটেকনিকগুলো স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থা করবে।

    এর আগে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে ছাত্রাবাস ও ছাত্রীনিবাস খুলে দেয়ার দাবিতে রাজপথে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

    আন্দোলনের শিক্ষার্থীরা জানান, কারিগরি শিক্ষা অধিদফতরের আওতাধীন ৩৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে ২৫টি পলিটেকনিকের ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের ব্যবস্থা রয়েছে। কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ২৫টি ছাত্রাবাস ও ছাত্রীনিবাস বন্ধ ঘোষণা করা হয়। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাচলাকালে আবাসিক ছাত্রছাত্রীদের ছাত্রাবাস ও ছাত্রী নিবাসে থাকার জন্য খুলে দেয়ার জন্য অনুরোধ করা হলো।

    এর পরিপ্রেক্ষিতে দ্রুত ছাত্রাবাস ও ছাত্রীনিবাস খুলে দেয়ার নির্দেশনা দেয়া হলো। একইসঙ্গে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনাও দেয়া হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    BetAndYou Casino: Ganhos Rápidos e Jogo de Alta Intensidade

    1. Por que as Sessões Curtas ImportamNo mundo acelerado do jogo online, muitos jogadores desejam gratificação instantânea. A plataforma...