More

    বাউফলে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরশহরের রিকশা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।

    আহতদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম ফারুক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ খানকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার প্রথম প্রহরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েলের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ফুলের তোড়া ভাংচুর করা হয়। সন্ধ্যার পর পৌর শহরে মেয়র সমর্থকরা একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি রিকশা স্ট্যান্ড অতিক্রম করার সময় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

    এমপি ফিরোজ সমর্থিত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিয়াজ সিকদার বলেন, ঘটনাস্থলে ইব্রাহিম ফারুকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খোশগল্প করছিলেন। এ সময় মেয়র গ্রুপ মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের ওপর অতর্কিতে হামলা চালায়।

    মেয়র সমর্থিত উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসান বলেন, মিছিল নিয়ে যাওয়ার সময় রিকশা স্ট্যান্ডে আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

    বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Termos de Encerramento de Conta do Ginja Casino

    ÍndiceMotivos Comuns para o Encerramento de ContaO Processo Passo a Passo para Fechar a Sua ContaO Que Acontece aos...