More

    শাহবাগে পরীক্ষা স্থগিতের প্রতিবাদে অবস্থান, পুলিশ হেফাজতে ১৩ শিক্ষার্থী

    অবশ্যই পরুন

    রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থানকালে ১৩ জন শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পূর্বঘোষণা অনুযায়ী শাহবাগে জড়ো হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেবেন বলে আমরা জানতে পারি। শাহবাগ অনেক ব্যস্ততম একটা জায়গা। অনেক হাসাপাতাল রয়েছে। জনদুর্ভোগ এড়াতে এ রাস্তায় যান চলাচল নির্বিঘ্ন রাখতে চেষ্টা করি। শিক্ষার্থীদের উঠে যেতে বলেছি। তাদের কিছু বলার থাকলে প্রেসক্লাবে গিয়ে বলবেন। সেখানে অনেক সাংবাদিক থাকেন।

    ডিসি জানান, রাস্তার শৃঙ্খলা ফেরাতে আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়ে ১৩ জন শিক্ষার্থীকে আমাদের হেফাজতে নিয়েছি। তারা কোথা থেকে এসেছে, কেন এসেছে এগুলো জিজ্ঞাসাবাদ করে যথাসময়ে ছেড়ে দেওয়া হবে।

    এর আগে, বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা চলমান পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার, হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

    প্রসঙ্গত, গত সোমবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navegar y jugar casino online sin complicaciones desde el móvil es más sencillo de lo que imaginas

    La facilidad para jugar casino online desde el móvil se refleja en interfaces intuitivas y accesibles, que permiten disfrutar sin complicaciones y adaptarse a diferentes niveles de experiencia.