More

    ‘বিডিআর হত্যাকাণ্ডের দিন খালেদা জিয়া বাইরে গেলেন কেন?’

    অবশ্যই পরুন

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের দিনে বেগম খালেদা জিয়া প্রত্যুষে ক্যান্টনমেন্টের বাইরে চলে যাওয়ার রহস্য বের হওয়া প্রয়োজন।বিএনপির প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডের দিনে বেগম খালেদা জিয়া প্রত্যুষে কেন ক্যান্টনমেন্টের বাইরে চলে গেছিলেন? তিনি কেন এদিন তারেক রহমানের সঙ্গে ৩০ থেকে ৪০ বার কথা বলছেন? এই রহস্যগুলো বের হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। তাহলেই মুখোশ উন্মোচিত হবে কারা এর পেছনে কলকাঠি নেড়েছিল।’

    হাছান মাহমুদ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তথ্যমন্ত্রীর চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুরপাড়স্থ বাসভবনে সমসাময়িক বিষয়ে ব্রিফিং করেন।

    এ সময় সাংবাদিকরা বিএনপি ক্ষমতায় এলে বিডিআর হত্যাকাণ্ডের বিচার করবেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
    ড. হাছান বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ নানা ধরনের প্রশ্ন উপস্থাপন করেছেন, এই হত্যাকাণ্ডের পেছনে আরো কারা কারা আছে সেগুলো নিয়ে তারা ক্ষমতায় গেলে তদন্ত করবেন।

    তথ্যমন্ত্রী বলেন, ‘আসলে এটি আমাদেরও প্রশ্ন, যিনি দুপুর পর্যন্ত ঘুমান অথচ সেদিন তিনি (খালেদা জিয়া) বিডিআর হত্যাকাণ্ডের আগে খুব সকালে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের হয়ে গেলেন কেন?’

    তিনি বলেন, ‘তখন সদ্য সরকার গঠন করেছিল আওয়ামী লীগ, আমাদের সরকারের তখনো দুই মাস পূর্তি হয়নি, প্রায় দেড় মাসের মাথায় এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল। এই হত্যাকাণ্ড সংগঠনের পেছনে মূল উদ্দেশ্য ছিল সরকারকে অস্থিতিশীল করা।’

    হাছান মাহমুদ বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডের বিচার ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে, দেশের ইতিহাসে নয়; শুধু পৃথিবীর অন্যান্য দেশের নিরিখেও একটি হত্যাকাণ্ডের এতগুলো আসামির বিচার কম হয়েছে। বিশ্বের অন্য কোনো দেশে এত আসামির বিচার কোথাও হয়েছে বলে আমার জানা নেই।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When they do not, predict verification factors after you just be sure to cash-out

    Trying outsmart the device which have numerous membership? But don't ignore the KYC (Know The Customer) step, or distributions...