More

    রহস্যময় বিস্ফোরণের পর দুবাইয়ের বন্দরে সেই ইসরায়েলি জাহাজ

    অবশ্যই পরুন

    দুবাইয়ের বন্দরে নোঙ্গর করেছে ওমান উপসাগরে একটি রহস্যজনক বিস্ফোরণের শিকার হওয়া ইসরায়েলের সেই কার্গো জাহাজ। মেরামতের জন্য জাহাজটি সেখানে নেওয়া হয়েছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

    ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনার মধ্যেই জাহাজটিতে বিস্ফোরণের ঘটনায় মধ্যপ্রাচ্যের নৌপথ নিয়ে উত্তেজনা তৈরি হয়। সর্বশেষ রবিবার দুবাইয়ের বন্দর রশিদ বন্দরে নোঙ্গর করে এমভি হেলিওস রায় নামের ইসরায়েলি জাহাজটি। তবে সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

    মার্কিন প্রতিরক্ষা দফতরের কর্মকর্তাদের মতে, ওমান উপসাগরে রহস্যময় ওই বিস্ফোরণের ঘটনায় ক্রুরা অক্ষত ছিলেন। তবে পানিসীমার ঠিক ওপরে জাহাজটিতে চারটি গর্ত তৈরি হয়।

    ওই বিস্ফোরণের কারণ এখনও পরিষ্কার নয়। তবে ২০১৫ সালের পরমাণু সমঝোতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বাদানুবাদের মধ্যেই এই ঘটনা ঘটে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When they do not, predict verification factors after you just be sure to cash-out

    Trying outsmart the device which have numerous membership? But don't ignore the KYC (Know The Customer) step, or distributions...