More

    বিদেশ ফেরত কর্মীরা পাবেন অভিজ্ঞতার সনদ

    অবশ্যই পরুন

    বিদেশ ফেরত কর্মীদের আর্থসামাজিক পুনর্বাসনের উদ্যোগের অংশ হিসেবে প্রত্যাগতদের অভিজ্ঞতার সনদ প্রদান করবে সরকার, জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

    তিনি বলেছেন, বিদেশ ফেরত কর্মীদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী হিসেবে পুনরায় বিদেশে প্রেরণের উদ্যোগ অব্যাহত রয়েছে। এছাড়া প্রত্যাগত কর্মীদের কাজের পূর্ব অভিজ্ঞতাকে সনদায়নের ব্যবস্থা করা হয়েছে।

    মঙ্গলবার (৯ মার্চ) বেলা ৩টায় সংসদ ভবনের পশ্চিম ব্লকের ২য় লেভেলের কেবিনেট কমিটি কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১২তম সভায় মন্ত্রী এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, মন্ত্রণালয় থেকে নিবিড়ভাবে আন্তর্জাতিক শ্রমবাজার পর্যবেক্ষণ এবং নতুন শ্রমবাজার উন্মোচনের প্রচেষ্টা করা হচ্ছে।

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, মোয়াজ্জেম হোসেন রতন, বেগম আয়েশা ফেরদাউস, সাদেক খান, মো. ইকবাল হোসেন।

    বৈঠকে মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    কমিটির বৈঠকে, বিদেশ ফেরত কর্মীদের রিইন্টিগ্রেশন,পুনরায় বিদেশে প্রেরণ এবং কোভিড-১৯ পরবর্তী শ্রমবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ কমিটির সভাপতি ও সদস্যদের হাতে মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন ২০১৯-২০ এর কপি তুলে দেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Was richtig gelte, erfahrt ein as part of diesem Ratgeberbuch zum Kasino Dresscode

    Bekannterma?en, unteilbar Niederlande Casino habt ihr die Opportunitat, sekundar unter einsatz von Spielgeld Einsatze hinter tatigen Eben sobald ihr zum...