More

    বেতাগীর সেই ইউপি চেয়ারম্যানের মনোনয়ন বাতিল

    অবশ্যই পরুন

    বরগুনার বেতাগী সদর ইউনিয়ন পরিষদের সেই বিতর্কিত চেয়ারম্যানের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। সোমবার ১৫ মার্চ বাংলদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

    জানা যায়, শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বেতাগীর ৭টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন চুড়ান্ত করা হয়। সেই তালিকায় বেতাগী সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলামকে সদর ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনীত করা হয়।

    পরে সোমবার (১৫ মার্চ) মনোনয়ন বোর্ডের দ্বিতীয় সভায় গণভবন থেকে ঘোষিত মনোনয়ন বোর্ডের তালিকায় তাঁর নাম কর্তন করে বেতাগী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো.হুমায়ন কবির খলিফাকে নতুন ভাবে মনোনীত প্রার্থী হিসেবে তার নাম সংযুক্ত করা হয়। তবে এটি এখনো বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অনলাইন পেইজে পূর্বের নাম কর্তন করে নতুন নাম সংযুক্ত করা হয়নি।

    উল্লেখ্য যে, ২০২০ সালের ১২ জুলাই রোববার বরগুনায় ইয়াবা সেবনকালে একটি আবাসিক হোটেল থেকে উপজেলা আওয়ামী লীগের দুই নেতাসহ তিনজনকে আটক করে পুলিশ। উক্ত অভিযোগে তাকে ইউপি চেয়ারম্যান পদ থেকেও সাময়িক ভাবে বরখাস্তও করা হয়েছিল। তার মাদকের মামলার অভিযোগ থাকায় তার মনোনয়নটি বাতিল করা হয় বলে জানা যায়।

    এ ব্যাপারে বেতাগী উপজেলা আওয়ামী লীগের শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দের সাথে কথা বললে তারা এ ব্যাপারে কোন ধরণের মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন। তবে তারা আরো জানান, মনোনয়ন বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত এ বিষয় উপজেলা আওয়ামী লীগের কোন হস্তক্ষেপ নেই।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...