More

    পটুয়াখালীতে ওয়াজ মাহফিল মঞ্চের কাছে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়ন ছাত্রলীগের (একাংশ) যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার রাতে মদনপুরা দরগাবাড়ি এলাকায় ওয়াজ মাহফিলের মঞ্চের কাছে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, দরগাবাড়ি এলাকায় একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠানে যান ছাত্রলীগ নেতা হাসান। এ সময় ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল তাকে ওয়াজ মাহফিল মঞ্চের কাছে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।

    ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে তাকে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

    বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Winx96 – Quick‑Fire Gaming for the Modern Player

    Immediate Gratification: Why Winx96 Thrives on Short SessionsThe “Winx 96” experience is built around bursts of excitement that fit...