More

    বাউফলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর বাউফলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদ শরীফ (১৮) নামের নুরাইনপুর কলেজের এইচএসসি পড়ুয়া এক ছাত্র মারা গেছে। গতকল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা তাঁতেরকাঠী গ্রামের চৌরাস্তা বাজারে এ দূর্ঘটনাটি ঘটে।

    মৃত জাহিদ শরীফ সূর্যমনী ইউনিয়নের নুরাইনপুর গ্রামের বাসিন্দা মাহাবুব শরীফের ছেলে।

    জানা গেছে, জাহিদ ও তার চাচাতো ভাই আবদুর রহমান সোমবার বিকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে ঘুরতে বের হন।

    স্থানীয় সাবেক ইউপি সদস্য সেরাজ জানান, তারা দুজন একই মোটরসাইকেল যোগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনাস্থালে আসলে বিপরিত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে কলেজ পড়ুয়া জাহিদ শরীফ (১৮) এবং চাচাতো ভাই আবদুর রহমান গুরতর আহত হন। আহত আবদুর রহমান (১৮) পেশায় একজন কাঠ মিস্ত্রী ও তিনি নয়ন শরীফের ছেলে।

    স্থানীয়রা আহত দুজনকে বাউফল হাসপাতলে আনলে কতর্ব্যরত চিকিৎসক জাহিদ শরীফকে মৃত্যু ঘোষনা করেন এবং রহমানকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    বাউফল থানা ওসি (তদন্ত) আল-মামুন বলেন, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। লাশ সুরতহাল করে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Des experimente ne fortification contentent pas du tout en tenant feuilleter leurs salle de jeu egalement leurs curistes allumes

    Vous souhaitez simplement les meilleurs liberalite de appreciee ? 777avis est mon comparateur en tenant casinos un tantinet fetiche...