More

    বরগুনায় রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    বরগুনার সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকর এলাকায় রাস্তার পাশে চর থেকে মো. জহিরুল (২২) নামে এক যুবকের মরদেহ উদ্বার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

    জহিরুল বরগুনার সদরের কেওরাবুনিয়া ইউনিয়নের তুলসীবাড়িয়া গ্রামের সেলিম হাওলাদারের ছেলে। তিনি বরগুনা পৌরসভার কড়ইতলা কালিকাবাড়ী এলাকায় একটি ডেকরেটরের দোকানের কর্মচারী বলে জানা গেছে।

    বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শহীদুল ইসলাম জানান, দুপুরে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় নিহত ব্যক্তির পকেট পাওয়া জন্মনিবন্ধন সনদ থেকে তার পরিচয় পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...