More

    ছেলের প্রাণপন লড়াইয়ে সেই ভাইরাল মা সুস্থ, বাসায় ফিরলেন মোটরসাইকেলে

    অবশ্যই পরুন

    নিজের মোটরসাইকেলে বসিয়ে করোনা আক্রান্ত মাকে নিয়ে হাসপাতালে ছুটেছিলেন জিয়াউল হাসান টিটু। মায়ের মুখে মাস্ক আর তার পিঠে বাঁধা অক্সিজেন সিলিন্ডার। করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে সারাদেশে যখন সর্বাত্মক লকডাউন চলছে, ঠিক সেই মুহূর্তে করোনা আক্রান্ত অসুস্থ স্কুলশিক্ষিকা মাকে বাঁচাতে ছেলের প্রাণপণ লড়াই ব্যর্থ হয়নি। ৬দিনের টানা চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ মাকে নিয়ে বাসায় ফিরলেন ঝালকাঠি কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার জিয়াউল হাসান টিটু। গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে জিয়াউলের মা রেহানা পারভিনকে ছাড়পত্র দেওয়া হয়।

    উল্লেখ, গত ১৭ এপ্রিল পিঠে সিলিন্ডার বেঁধে মোটরসাইকেলে করে মাকে নিয়ে হাসপাতালে যান ছেলে টিটু। এমন একটি চিত্র সড়কে দায়িত্ব পালনকারী একজন পুলিশ মুঠোফোনে ধারণ করেন এবং তা ফেসবুকে ছেড়ে দেন। ছবিটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।’

    জিয়াউল হাসান টিটু সাংবাদিকদের বলেন, সকালে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট থেকে মাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন মা পুরোপুরি সুস্থ জানিয়ে টিটু বলেন, যে মোটরসাইকেলে করে মাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়েছিলাম, আজ (বৃহস্পতিবার) সেই মোটরসাইকেলে করে মাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়ি নিয়ে যাচ্ছি। এটি আমার কাছে পরম আনন্দের। তিনি ও তার ছোট ভাই রাকিবুল হাসান ইভান মাকে নিয়ে নলছিটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সূর্যপাশা গ্রামের উদ্দেশে রওনা দেন।

    মাকে নিয়ে তাদের এ বাড়ি ফেরাকে জীবনযুদ্ধে ‘জয়’ বলে অভিহিত করে  জিয়াউল হাসান জানান, টানা ৬ দিন মুমূর্ষু মাকে হাসপাতালের করোনা ইউনিটে রেখে পুরোপুরি সুস্থ করে বাড়ি ফিরেছি। এর চেয়ে অধিক পাওয়ার কী আর আছে ?

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    These organization provide smooth, high-top quality streams and you can entertaining game play across the networks

    UKGC-signed up casinos was lawfully expected to have its Random Amount Turbines (RNGs) and profits checked out because of...