More

    হিন্দুদের বাড়িতে গিয়ে হুমকি দেয়া হচ্ছে : আমরা হিন্দুদের পাশে থাকবো- দুলাল

    অবশ্যই পরুন

    মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : হিন্দুদের বাড়িতে গিয়ে জমায়েত ইসলামীর লোকজন হুমকি দিচ্ছে। তাদেরকে ক্ষতি করার চেষ্টা করলে কঠিন ভাবে প্রতিহত করা হবে।

    আমরা হিন্দুদের পাশে ছিলাম আছি এবং থাকবো । পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপি মনোনীত মনোনীত প্রার্থী মোঃ রুহুল আমিন দুলাল এ কথা বলেন। তিনি আরো বলেন ভোট কেন্দ্রে কোন প্রকার কারচুপি করার চেষ্টা করলে এখানেও প্রতিহত করা হবে। এজন্য তিনি সকল নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

    সোমবার বিকেলে (৯ ফেব্রুয়ারি ) মঠবাড়িয়া শহীদ মোস্তাফা খেলার মাঠে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক সমর্থনে সর্বশেষ নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি নেতা জামাল উদ্দিন খান মিলন,

    স্থানীয় বিএনপি নেতা কে এম হুমায়ুন কবির, সালাউদ্দিন ফারুক, গাজী ওয়াহিদুজ্জামান জাকির, মনির ফকির, জাকির খান, তরিকুল ইসলাম মধু, মামুন বিল্লাহ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাকিল আহমেদ প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Sopra rso trasferimenti istantanei di PayPal non ci sono operazioni sopra appeso verso giorni

    Uno dei migliori motivi per preferire PayPal ad esempio maniera di rimessa nei casa da gioco online e quale...