More

    নাজিরপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে ধানবীজ বিতরণ

    অবশ্যই পরুন

    নাজিরপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে ধানবীজ বিতরণ পিরোজপুরের নাজিরপুরে প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক স্বচ্ছলতা ও আধুনিক চাষাবাদে উৎসাহিত করতে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের আমন ধানবীজ বিতরণ করেছে বেসরকারি এনজিও (ব্রাক)।

    (১০ মে) রবিবার সকালে নাজিরপুর উপজেলা ব্র্যাক শাখা কার্যালয় প্রাঙ্গণে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।

    অনুষ্ঠানে নাজিরপুর উপজেলার মোট ২০০ জন প্রান্তিক কৃষকের মাঝে সর্বমোট ৪০০ কেজি ‘মুক্তি-১’ হাইব্রিড জাতের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। কৃষি সংশ্লিষ্টরা আশা করছেন, এই উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের মাধ্যমে স্থানীয় কৃষকরা অধিক ফলন ঘরে তুলতে সক্ষম হবেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা কৃষি অফিসার ইশরাতুন্নেসা ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের পিরোজপুর জেলা রিজিওনাল ম্যানেজার আবু মুছা আশয়ারী, জেলা বিডিসি জাহিদুল ইসলাম এবং এক্সটেনশন অফিসার মোঃ এমদাদুল হক মিলন।

    এছাড়াও উপস্থিত ছিলেন, বীজ বিতরণ কার্যক্রমে ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক চিন্ময় কান্তি মন্ডল ও সমর কুমার রায়সহ স্থানীয় সকল শাখা ব্যবস্থাপক ও সহকারী শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার ইশরাতুন্নেসা ঈশা বলেন, শুধুমাত্র বীজ পাওয়াই যথেষ্ট নয়, কাঙ্ক্ষিত ফলন পেতে সঠিক পদ্ধতিতে বীজতলা তৈরি ও নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে। তিনি এ সময় কৃষকদের ‘মুক্তি-১’ ধানের সঠিক বপন কৌশল, পনিয়মাবলি এবং রোগবালাই দমনে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

    অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, কৃষিপ্রধান এই অঞ্চলে কৃষকদের মানসম্মত বীজের যোগান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ব্র্যাকের এই উদ্যোগ প্রান্তিক কৃষকদের কেবল উৎপাদন খরচই কমাবে না, বরং আধুনিক ও উচ্চ ফলনশীল জাতের চাষাবাদে তাদের আগ্রহী করে তুলবে।

    বিনামূল্যে উচ্চ ফলনশীল বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তারা জানান, বর্তমান বাজারে বীজের দাম অনেক বেশি হওয়ায় এই সহায়তা তাদের জন্য বড় একটি আশীর্বাদ। ব্র্যাকের এই সহায়তার ফলে তারা এবার আরও বেশি জমিতে ধান চাষ করতে পারবেন বলে আশা তাদের।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Cons: Need to register to gain access to real time cam advice Need to choice put 3x just before withdrawing

    It normal-volatility slot enjoys a varying RTP as high as % and you may an optimum finances you can...