More

    বরগুনায় ওষুধ নিয়ে ফেরার পথে বাবা-চাচার মারধরে মরেই গেল মিজান : অতঃপর

    অবশ্যই পরুন

    বরগুনা পাথরঘাটায় বাবা, চাচা ও অন্য ভাইদের হামলার আঘাতে মৃত্যু হয় মিজান আকনের। পরে বাবা হারুন আকনকে আটক করেছে পাথরঘাটা থানার পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেকে মারধরের কথা স্বীকার করেছেন হারুন আকন। এমনটা জানিয়েছেন পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাবুদ্দিন।

    বুধবার (১২ মে) বেলা বারোটার দিকে উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রাম থেকে আটক করা হয় হারুনকে। আটকের পর হারুন আকনকে আদালতে সোপর্দ করলে বিচারক সুব্রত মল্লিক জেল হাজতে প্রেরণ করেন।

    থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের জন্য ওষুধ নিয়ে আসার পথে মিজানকে ক্ষিপ্ত হয়ে মারধর করেন হারুন, তার ভাই নূর আলম আকন, জাকারিয়া আকন এবং ইসমাইল মুন্সি। তখন মিজান রক্ত বমি করলে গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মিজানের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার সকালে খুলনা সরকারী মেডিকেল কলেজে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় মৃত্যু হয় তার।

    অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) তোফায়েল হোসেন বলেন, মঙ্গলবার রাতে পাথরঘাটা থানায় মিজানের স্ত্রী বাদি হয়ে শ্বশুর এবং মিজানের ভাইসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

    এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাঈদ আহমেদ বলেন, ছেলে হত্যার অভিযোগে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...