More

    বরগুনায় ঈদের দিন সড়কে ঝরল প্রাণ

    অবশ্যই পরুন

    বরগুনায় ঈদের দিনে অটোভ্যান-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ও আরো দুই শিশু আহত হয়েছেন।

    শুক্রবার দুপুরে বামনা-পাথরঘাটা মহাসড়কের সদর হাসপাতাল রোড এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত শিশু জান্নাত বামনা উপজেলার সোনাখালী গ্রামের হাসিব ভূঁইয়া-ফারজানা বেগম দম্পতির মেয়ে। আহতরা হলেন- নিহতের মা ফারজানা বেগম, একই উপজেলার ডৌয়াতলা গ্রামের মো. রিপনের মেয়ে জান্নাতি, মো. সিরাজের মেয়ে সুমা।

    জানা গেছে, ঈদের দিন সকালে জান্নাত ও তার মাসহ চারজন অটোভ্যানে চড়ে রুহিতা গ্রামে যাচ্ছিলেন। বামনা-পাথরঘাটা মহাসড়কের আলম দরবেশের বাড়ির সামনে বিপরীতমুখী একটি অটোরিকশার সঙ্গে ওই ভ্যানের সংঘর্ষ হয়। এতে চারজনই ছিটকে সড়কে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় ফরজানা বেগম, জান্নাতি ও সুমাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...