More

    গলাচিপায় ব্রিজ ভেঙে খালে, অসুস্থ নারীসহ আহত ৬

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর গলাচিপার আমখোলা ইউনিয়নের পূর্ববাশবুনিয়া-কালাইকিশোর গ্রামের সবারাম খালের ব্রিজ ভেঙে অসুস্থ নারীসহ ছয়জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহতদের চারজন পটুয়াখালী জেলা সদর হাসপাতালে ও দুজন বরিশল শের-ই বাংলা মেডিক্যল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের পূর্ববাশবুনিয়া-কালাইকিশোর গ্রামের সবারাম খালের আয়রন ব্রিজটি দীর্ঘদিন ধরে জড়াজীর্ণ অবস্থায় ছিল। আজ শনিবার সকাল ১০টার দিকে অসুস্থ জাহানুর বেগমে নিয়ে পটুয়াখালী হাসপাতালের উদ্দেশে রওয়ানা দেয় পরিবার। এ সময় ব্রিজ পার হতে গেলে হঠাৎ ভেঙে পড়ে ব্রিজটি।

    এ সময় অসুস্থ জাহানুর বেগমসহ (৬০), বাচ্চু (৩৫), তামিম (১৬), জাহাঙ্গীর (৫৫), শাকিল খান (২০) ও মামুন খান (৪০) পানিতে পড়ে মারাত্মক আহত হয়। আহত সবাই কালাইকিশোর গ্রামের বাসিন্দা।

    গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, ঘটনা শোনার পরই সরেজমিন পরিদর্শনের জন্য প্রতিনিধি পাঠিয়েছি। ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Jokabet Progressive Jackpot Payout Schedule

    ContentsStep-by-Step: The Jackpot Claim and Verification ProcessKYC Verification and Required DocumentsPayout Timelines and Available MethodsTax Implications and Financial PlanningMaximizing...