More

    বরগুনায় প্রকৌশলীকে মারধর করা সেই ঠিকাদার ছিনতাই মামলায় গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)) বরগুনা সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমানকে মারধর করা ঠিকাদার ফরহাদ জমাদ্দারকে ছিনতাই মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ছিনতাই মামলায় শুক্রবার (০৪ জুন) সকালে পৌরশহরের আমতলা এলাকার নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশ জানায়, বরগুনা সদরের বাঁশবুনিয়া এলাকার সাইফুল ইসলাম সাগর নামের এক ঠিকাদারের করা ছিনতাই মামলায় ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহষ্পতিবার রাতে ফরহাদ জমাদ্দার, তার ছেলে, ভায়রার ছেলেসহ ১১ জনকে আসামি করে মামলা করা হয়।

    মামলায় উল্লেখ করা হয়, সাগর মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঠিকাদারি কাজের শ্রমিকদের বিলের টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে ফরহাদ জোমাদ্দারসহ ১০ থেকে ১২ জন সাগর ও তার চার সঙ্গীর গতিরোধ করে ৪ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এ সময় বাধা দিলে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে চারটি মোটরসাইকেল ভাঙচুর করে।

    এর আগে ৭ মে ঠিকাদার ফরহাদ উপজেলা পরিষদের সামনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বরগুনা সদর উপজেলার উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমানকে মারধর করেছিলেন।

    মারধরের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর উভয়ে সমঝোতা করেছিলেন।

    বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম জানান, ছিনতাই মামলায় ফরহাদ জোমাদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...