More

    কলাপাড়ায় হাসপাতাল থেকে পালালেন করোনায় আক্রান্ত গৃহবধূ

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনায় আক্রান্ত এক গৃহবধূ পালিয়ে গেছেন। বৃহস্পতিবার ভোরে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান বলে গেছে। হাসপাতাল থেকে পালানো ওই গৃহবধূর নাম বুশরা (২০)। তিনি কলাপাড়া পৌর শহরের মাদ্রাসা সড়কের বাসিন্দা আব্দুল্লাহর স্ত্রী।

    কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জেএইচ খান লেলিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার করোনা শনাক্ত হয়ে ওই গৃহবধূ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার খুব সকালে তিনি হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।

    এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় পৌরসভার সাবেক নারী কাউন্সিলর নাজনিন ফাতেমা বিউটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হালদার জানান, কলাপাড়া পৌর শহরের বাসায় বসে প্রথমে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর গত ২৭ জুন করোনা পরীক্ষায় তার করোনা পজিটিভ হয়। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে ২৮ জুন তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

    নাজনিন ফাতেমা বিউটির স্বামী আহসান উদ্দিন জসিম কলাপাড়া উপজেলার একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠক। একইসাথে তিনি কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক।

    নাজনিন ফাতেমা বিউটির লাশ বৃহস্পতিবার জোহরের নামাজ বাদ জানাজা শেষে কলাপাড়া পৌর শহরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

    এর আগে গত দুই সপ্তাহের মধ্যে কলাপাড়ায় আরও তিনজন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। গতকাল বুধবার রাতে করোনা উপসর্গ নিয়ে একজন মৃত্যুবরণ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    The working platform uses practical security features particularly SSL encoding to protect pro information and you will deals

    This added bonus are spread around the very first half a dozen places that is readily available for people...