More

    ব্রাজিল সমর্থকদের মাথায় ডিম, রং ও ময়দা মেখে দিয়েছে আর্জেন্টিনার সমর্থকেরা

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ায় দুই ব্রাজিল সমর্থকের মাথায় ডিম, রং ও ময়দা মেখে দিয়েছে আর্জেন্টিনার সমর্থকরা। রবিবার বেলা বারোটায় উপজেলার কুয়াকাটার পৌর এলাকার হুইচাঁনপাড়ায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলেও বন্ধুদের এমন কান্ড মেনে নিয়েছেন ব্রাজিল সমর্থক কুয়াকাটা বাসিন্দা সাদ্দাম মাল ও ব্যবসায়ী মাকসুদ আকন।

    স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খেলা দেখার পর দুপুরের দিকে তারা দু’জনে ওই এলাকার একটি চায়ের দোকনে বসেছিনে। এসময় পেছন থেকে এসে তাদের বন্ধু আবুবকর ও আরিফ বিল্লাহসহ বেশ কয়েকজন মাথায় ডিম, রং ও ময়দা মাখে দেয়। তাদের হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে ভিডিও ধরান করে সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোট করলে এ বিষয়টি ভাইরাল হয়। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা ফেসবুক কমেন্টে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

    ব্রাজিল সমর্থক কুয়াকাটা বাসিন্দা সাদ্দাম মাল বলেন, সকালে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা দেখার পর দুপুরে আমার বন্ধুরা এ কান্ড ঘটিয়েছে।

    আর্জেন্টিনা সমর্থক আরিফ বিল্লাহ সাংবাদিকদের বলেন, আমার বন্ধু সাদ্দাম মাল ও ব্যবসায়ী মাকসুদ আকন ব্রাজিলের সমর্থক। আর্জেন্টিনা ও ব্রাজিল খেলার মধ্যে আর্জেন্টিনা গোলে জিতে গেছে। তাই ব্রাজিল সমর্থক বন্ধুদের মাথায় ডিম, রং ও ময়দা মেখে দিয়েছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...