More

    ঝালকাঠিতে জমিজমা সংক্রান্ত বিরোধে ইউপি সদস্যসহ আহত ১২

    অবশ্যই পরুন

    ঝালকাঠিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ইউপি সদস্যসহ দুই পক্ষের ১২ জন আহত হয়েছে। ঝালকাঠির সদর উপজেলার কৃষ্ণকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

    আহতরা হলেন, বর্তমান ইউপি সদস্য আলম তালুকদার, তার স্ত্রী তাসলিমা বেগম, ছেলে সাগর তালুকদার, জুবায়ের, আমেনা বেগম, শাকিল তালুকদার, কনক তালুকদার। অপর পক্ষের শাহ আলম, আক্কাস, লিটন, মাইনুল ইসলাম রুবেল, রেজাউল করিম জয়। এ ঘটনায় ইউপি সদস্য আলম সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন। দুই গ্রুপের আহতরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

    আলম মেম্বর জানান, পুর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তী লিটন হোসেন তাকে বাড়ির সামনে বের হতে বলে। তারা বাড়ির সামনে বের হলে চৌকিদার বাড়ির রানা, শাহ আলম, আফজাল, আক্কাস হাওলাদারসহ প্রায় অর্ধ শতাধিক সন্ত্রাসী তাদের বেরিকেট দিয়ে এলোপাথারি কুপিয়ে তাদের আহত করে।

    স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আবার পিটাতে থাকে। সদর হাসপাতালে ভর্তি করলে সেখানেও তারা চিকিৎসা নিতে বাধা দিলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় হত্যাচেষ্টা মামলার প্রস্তুতি চলছে বলে জানান।

    এ ব্যাপারে লিটন হাওলাদার মুঠোফোনে জানান, মেম্বরের ছেলে সাগর, শাকিল ও যুবায়ের তাদের লোকজনকে প্রথমে মারধর করে। এ বিষয়ে কথা বলতে গেলে তাদের ৫জনকে কুপিয়ে আহত করে। তারাও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

    ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান জানান, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    I encourage seeking fast profits, in order to discover their earnings quicker

    Town 76 of your Utah Illegal Password explains one to tackle mode �risking things utilized for a return or...