More

    পাঁচ মন্ত্রী–প্রতিমন্ত্রীর পাশাপাশি বরিশাল বিভাগ থেকে চিফ হুইপ নুরুল ইসলাম

    অবশ্যই পরুন

    জাতীয় সংসদের চিফ হুইপ হলেন বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম (মণি)। সোমবার সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এ সংক্রান্ত প্রজ্ঞাপনের বরাত দিয়ে ওই নিয়োগের বিষয়টি উল্লেখ আছে। এর আগে বরিশাল বিভাগ থেকে দুজন পূর্ণ মন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নবগঠিত মন্ত্রিসভায়।

    এবার মন্ত্রীর পদমর্যাদায় জাতীয় সংসদের চিফ হুইপ নিয়োগ পেলেন নুরুল ইসলাম (মণি)। ফলে বরিশাল বিভাগে ঝালকাঠি ছাড়া অন্য পাঁচটি জেলা থেকেই এবার মন্ত্রী হয়েছেন। এর মধ্যে বরিশাল জেলায় দুজন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। নুরুল ইসলাম বরগুনা-২ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

    অষ্টম জাতীয় সংসদে তিনি বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি জাতীয় সংসদের প্যানেল স্পিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর আগে এই বিভাগ থেকে ষষ্ঠ জাতীয় সংসদের চিফ হুইপ হয়েছিলেন বরিশাল-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং ২০১৪ সালের দশম জাতীয় সংসদ পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজ।

    নুরুল ইসলাম মণি ১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে তিনি দ্বিতীয়বারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালে তিনি বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী হিসেবে জামায়াতের প্রার্থীকে পরাজিত করে জয়ী হয়েছেন।

    বরিশাল বিভাগে প্রায় ৪৬ বছর পর নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি। বিভাগের ২১টি আসনের মধ্যে এবার বিএনপি ও জোটের প্রার্থীরা ১৮টিতে জয় পেয়েছেন। এর আগে ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপি বরিশাল বিভাগে ১৮টি আসনে জয়ী হয়েছিল। বরিশাল বিভাগ থেকে বিএনপি ও মিত্রজোটের পাঁচজন গত ১৮ ফেব্রুয়ারি গঠিত মন্ত্রীসভায় স্থান পান।

    এদের মধ্যে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নেন।

    এ ছাড়া বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান, পিরোজপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আহম্মদ সোহেল মঞ্জুর এবং পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির মিত্র জোট গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Wirklich so beherrschen Die kunden ebendiese wichtige Spielbank Spiele jedweder wie geschmiert gratis kosten

    Casinos pluspunkt jenes Angebot wieder und wieder, um fur jedes innovative Spiele zu umwerben ferner unser Zocker zum Erproben...