More

    চেকপোস্ট বসিয়ে ডাকাতির চেষ্টা ভুয়া ডিবি আটক

    অবশ্যই পরুন

    ডিবি পুলিশের ছদ্মবেশে রাজধানীর ও আশেপাশের বিভিন্ন জেলার সড়কে রাতে চেকপোস্ট বসিয়ে ডাকাতির চেষ্টা করতো একটি চক্র। ভুয়া ডিবি পরিচয়দানকারী এ চক্রের ৪ ডাকাতকে অস্ত্র ও পুলিশি সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

    বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ সব তথ্য জানান যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ হারুন অর রশীদ।

    গ্রেপ্তাররা হলেন-মো. জাহিদ হাসান ওরফে রেজাউল, মো. মানিক বেপারী ওরফে দারোগা মানিক, মো. ফারুক হোসেন ওরফে নাসির উদ্দিন ও মো. রুবেল সিকদার ওরফে রুস্তম।

    মোহাম্মদপুর থানার বসিলা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় অস্ত্র ও পুলিশের সরঞ্জামসহ ডিবির জ্যাকেট পরিহিত অবস্থায় চেকপোস্টের মাধ্যমে ডাকাতি করার প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

    এসময় তাদের কাছ থেকে ১ টি বন্দুক, ১ টি চাপাতি, ২ টি ছোরা, ৩ টি ডিবি লেখা জ্যাকেট, ১ টি খেলনা পিস্তল ও কভার, ১ টি ওয়্যারলেস সেট, ১ টি রেন্চ, চাবি সহ ১ জোড়া হ্যান্ডকাফ, ১ টি স্টিলের বাঁশি ও নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।

    যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, গ্রেপ্তাররা ডিবি পুলিশের ছদ্মবেশে রাজধানীর ও আশেপাশের বিভিন্ন জেলার সড়কে রাতে চেকপোস্ট বসিয়ে ডাকাতির চেষ্টা করতো। এছাড়াও তারা বিভিন্ন ব্যাংকের আশপাশে ওঁতপেতে থেকে বিপুল পরিমাণ টাকা উত্তোলন ও পরিবহনকারী ব্যক্তিকে অনুসরণ করতো। এরপর ডিবি পুলিশ পরিচয়ে টাকা উত্তোলনকারী ব্যক্তিকে গাড়ীতে তুলে নিয়ে ডাকাতি করে এবং তাদের হাত/পা বেধে দূরের কোন স্থানে ফেলে দিতো।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তাররা সংঘবদ্ধ আন্তঃনগর ডাকাত দলের সদস্য। তারা আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাটে আসা বেপারী ও ক্রেতাদের ডাকাতি করার পরিকল্পনা করছিলো।

    হারুন অর রশিল বলেন, বড় অংকের টাকা লেনদেন করার সময় বড় রাস্তা পরিহার করে অলিগলিতে যাতায়াত না করা ও প্রয়োজনে ডিবি পুলিশের সহায়তা নেবার আহ্বান জানান।

    তিনি বলেন, আসন্ন ঈদকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা যাতে গরুর হাট বা গরুবাহী ট্রাক ছিনতাই করতে না পারে সে ব্যাপারে ডিবি পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলেও জানান তিনি।

    ডিবির এই কর্মকর্তা আরো বলেন, গ্রেপ্তারদের নামে ডিএমপিসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। তারা সবাই বিভিন্ন মেয়াদে হাজতবাস ও জেল খেটেছে বলেও জানান এই কর্মকর্তা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....