More

    হাসপাতালের পাশে সড়কের ওপর পশুর হাট!

    অবশ্যই পরুন

    কোরবানি উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কের ওপরেই বসেছে পশুর হাট। এতে যান চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা। রয়েছে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা। তাছাড়া হাসপাতালের পাশে পশুর হাট বসায় ক্রেতা সমাগমে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের।

    শনিবার (১৭ জুলাই) ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বেতাগী ফেরিঘাট এলাকায় বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রাস্তার ওপরে বসেছে পশুর হাট। তিন রাস্তার সংযোগস্থলে দুই পাশে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হচ্ছে পশু। বিভিন্ন জায়গা থেকে গরু ব্যবসায়ীরা গরু নিয়ে আসছেন। রাস্তার ওপরেই চলছে কেনাবেচা।

    এতে বিঘ্নিত হচ্ছে চলাচল। দীর্ঘ সময় নিয়ে পার হতে হচ্ছে পথ। এছাড়া হাটে উপস্থিত অধিকাংশ ক্রেতা বিক্রেতাদের মূখে দেখা যায়নি মাক্স। হাটে মানা হচ্ছেনা করোনা স্বাস্থ্যবিধি। জরুরি সেবা নিতে আসা রোগীদের হাসপাতালে ঢুকতে হিমশিম খেতে হচ্ছে।

    এদেরই একজন মোকামিয়া ইউনিয়নের বিল্লাল হোসেন। দূর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ছোট ভাইকে নিয়ে বেতাগী হাসপাতালে এসেছেন তিনি।

    ক্ষোভের সঙ্গে বিল্লাল বলেন, “গরুর হাট হলো মাঠে। কিন্তু বেতাগী হাসপাতাল এলাকা এখন গরুতে সয়লাব হয়ে গেছে।”

    তিনি বলেন, এ পরিস্থিতিতে সুস্থ মানুষের পক্ষেও হাসপাতালে ঢোকা কঠিন। আর রোগী নিয়ে আসা অনেক কষ্টের। রাস্তার দুই পাশে গরু-এর মাঝ দিয়ে হাঁটা অনেক ঝুঁকিরও।

    এ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী বেতাগী ডিগ্রি কলেজের শিক্ষক মো. মিজানুর রহমান জানান, অন্যান্য সময়ে এ রাস্তায় কোনো সমস্যা হয় না। কিন্তু কোরবানির পশুর হাট বসায় ভোগান্তিতে পোহাতে হয়। পশুর মলমূত্রে পুরো রাস্তাটি যেন ভাগাড়ে পরিণত হয়েছে। গায়ে-পোশাকে ময়লা লেগে যাচ্ছে।

    যাত্রীবাহী অটো চালক হানিফ বলেন, রাস্তার ওপর পশুর হাট বসার কারণে অনেক সময় নিয়ে সামান্য রাস্তা অতিক্রম করতে হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে না পারলে গাড়ির সিরিয়াল পাওয়া যায় না।

    খোঁজ নিয়ে জানা গেছে, বছরের অন্যান্য সময়ে প্রতি সপ্তাহের মঙ্গলবার পৌরসভার এ হাট টি সুইচগেট এলাকায় বসে। তবে কোরবানি উপলক্ষে তা একদিন বাড়িয়ে সপ্তাহের শনি ও মঙ্গলবার এখানে পশু কেনাবেচা করা হয়।

    এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, পৌরসভার এ হাট টি সুইচগেট এলাকায় বসার কথা ছিল। তবে সেখানে জায়গা সংকুল না থাকায় এখানে বসানো হয়েছে। তবে সড়কের ওপর জায়গা দখল করে পশুর হাট বসানোর কোন সুযোগ নেই। এ নির্দেশনা কেউ অমান্য করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...