More

    কুয়াকাটায় স্বাস্থ্যবিধি না মানায় ২১ জনকে জরিমানা

    অবশ্যই পরুন

    পর্যটক কেন্দ্র খোলার প্রথম দিনে কুয়াকাটায় স্বাস্থ্যবিধি না মানায় ১০ ব্যক্তিকে ২০ হাজার টাকা এবং ১১ রেষ্টুরেন্ট ব্যবসায়ীকে ৩৮ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট ও চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল। এসময় করোনা সংক্রমন রোধে সচেতনতা মূলক সৈকতে মাইকিং ও পর্যটকদের মাঝে মাস্ক বিতারন করেন তিনি।

    নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন,সংক্রমন রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল আইনের ধারা মতে ১০ মামলা ও ভোক্তা অধিকার আইনের ধারায় ১১টি মামলা হয়েছে। সর্বমোট ২১টি মামলায় ৫৮ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Jokabet Progressive Jackpot Payout Schedule

    ContentsStep-by-Step: The Jackpot Claim and Verification ProcessKYC Verification and Required DocumentsPayout Timelines and Available MethodsTax Implications and Financial PlanningMaximizing...