More

    ফিলিস্তিনের কাছে হারল জামাল ভূঁইয়ারা

    অবশ্যই পরুন

    একইদিনে দুই হারের সাক্ষী হলো বাংলাদেশ। রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের হারের পর রাতে ফিলিস্তিনের কাছে হেরেছে বাংলাদেশ ফুটবল দল।কিরগিজস্তানে অনুষ্ঠিত তিন জাতি টুর্নামেন্টে লাল-সবুজের শুরুটা ভালো হলো না। বিশকেকের দোলন আমরাজোভ স্টেডিয়ামে ফিলিস্তিনির কাছে ২-০ গোলে হেরেছে জামাল ভূঁইয়ারা।

    র‌্যাংকিং ও শক্তিমত্তায় ফিলিস্তিন বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। বাংলাদেশের কোচ জেমি ডেও এই সফরকে নিয়েছেন সাফের জন্য প্রস্তুতির মঞ্চ হিসেবেই।ফিলিস্তিনের র‌্যাংকিং ১০২ আর বাংলাদেশের ১৮৮। পরিসংখ্যানের মতো মাঠের খেলাতেও দেশটি বুঝিয়ে দিয়েছে, কেন তারা ৮৬ ধাপ এগিয়ে আছে।

    এদিন মতিন মিয়া, সাদ উদ্দিনরা এতটাই ব্যাকফুটে ছিলেন যে, একবারের জন্যও প্রতিপক্ষের গোলপোস্টে শট নিতে পারেননি। এ নিয়ে টানা তিন ম্যাচ হারল জেমি ডের দল। তবে এর আগে সর্বশেষ দুই ম্যাচে ২-০ গোলে হারলেও খেলার মধ্যে প্রাণ ছিল। বেশ কয়েকবার গোলমুখ খোলার মতো আবহ তৈরি করেছিল। কিন্তু এদিন রক্ষণ সামলানো নিয়েই ব্যস্ত থাকতে হয়েছে জেমি ডে’র শিষ্যদের।

    ম্যাচের শুরু থেকে নিজেদের নিরবিচ্ছিন্ন নিয়ন্ত্রণ বজায় রেখেছিল ফিলিস্তিনের খেলোয়াড়রা। ম্যাচের ৩৩ মিনিটের মাথায় প্রথম গোল আদায় করে দলটি।মাঝমাঠের একটু সামনে ফিলিস্তিন ফরোয়ার্ড একটা লম্বা বল ঠেলেন বক্সের ওপর। সোহেল সেই বল ধরতে সামনে আসেন। সোহেল সেই বলের লাগাল পাওয়ার আগেই ফিলিস্তিনি ফরোয়ার্ড মোহাম্মদ ইদ সতীর্থের উদ্দেশে বল ঠেলেন বক্সের মধ্যে। ফরোয়ার্ড খাহরুভের বল জালে পাঠাতে সমস্যা হয়নি।

    দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য বাংলাদেশ আরেক দফা পিছিয়ে পড়ে। দুই গোলে পিছিয়ে পড়ার পর ৬৫ মিনিটে প্রথম খেলোয়াড় পরিবর্তন করেন কোচ জেমি ডে। পাঁচ বছর পর খেলতে নামা ডিফেন্ডার রেজাউল করিমের পরিবর্তে মাঠে নামান রিয়াদুল হাসান রাফিকে। এর কিছুক্ষণ পর আরও দুইটি পরিবর্তন করেন একসঙ্গে মতিন মিয়া ও তারিক কাজীর পরিবর্তে সুমন রেজা ও বিপলু আহমেদ মাঠে নামেন।

    ৮২ মিনিটে আবার দুইটি পরিবর্তন করেন জেমি। এবার সুযোগ দেন কানাডা প্রবাসী রাহবারকে। তার সঙ্গে নামান আরকে ফরোয়ার্ড ইব্রাহীমকে। দুই ফরোয়ার্ড নামার পর খেলার গতি কিছুটা বাড়লেও গোল আদায় করতে পারেননি জামালরা। শেষ পর্যন্ত ২-০ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ।

    বাংলাদেশের গোলরক্ষক শহিদুল আলম ভালো কয়েকটি সেভ না দিলে ব্যবধানটা হতে পারত আরও বড়। তবু এই ম্যাচটি বিশেষ হয়ে থাকবে কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খানের জন্য। বাংলাদেশের জার্সিতে আজ অভিষেক হয়েছে কানাডাপ্রবাসী এই মিডফিল্ডারের। তবে পুরো ম্যাচ খেলার সুযোগ পাননি। ম্যাচের ৮৪ মিনিটে বদলি হিসেবে নেমেছেন রাহবার।

    ফিলিস্তিন ২ সেপ্টেম্বর প্রথম ম্যাচে স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল। বাংলাদেশকে হারিয়ে তারা জয়ে ফিরল। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Las metodos sobre remuneracion guardados se podri�an mover sincronizan acceso iCloud

    Los superiores casinos cual aceptan Apple Pay en Argentina os se fabrican con la practica exclusiva que combina confort...