More

    সাড়ে ৩ কোটি মানুষ নিয়েছেন করোনার টিকা

    অবশ্যই পরুন

    বিশ্বজুড়েই করোনাভাইরাসের টিকাকরণ শুরু হয়েছে। এ তালিকায় আছে বাংলাদেশও। তবুও থামছে না সংক্রমণ ও মৃত্যু। এরই মধ্যে গবেষণায় দেখা গেছে, টিকা কার্যক্রম সম্পূর্ণ হয়েছে এ রকম ব্যক্তিরা কোভিডে আক্রান্ত হলে মৃত্যুর আশঙ্কা প্রায় ১১ গুণ কমে যায়। এমনকি তাদের হাসপাতালে ভর্তির সম্ভাবনাও ১০ গুণ কমে যায়। ফলে শুরু থেকেই টিকার ওপর গুরুত্ব দিচ্ছে সবাই।বাংলাদেশে এ পর্যন্ত ৩ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ৭৬১ ডোজ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে একটি ডোজ নিয়েছেন ২ কোটি ৯ লাখ ২২ হাজার ৭১৫ এবং দুটি ডোজ নিয়েছেন ১ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৪৬ জন মানুষ।

    রোবাবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, এক ডোজ টিকা নেওয়াদের মধ্যে পুরুষ ১ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৩২০ আর নারী ৯০ লাখ ৪৩ হাজার ৩৯৫ জন। দুই ডোজ টিকা নেওয়াদের মধ্যে পুরুষ ৮০ লাখ ৫১ হাজার ৩৬০ আর নারী ৫৮ লাখ ৩ হাজার ৬৮৬ জন।এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দেওয়া হয়েছে ১ কোটি ২৩ লাখ ১৫ হাজার ১২৩ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হয়েছে ১ লাখ ৯১১ ডোজ।

    চীনের সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে ১ কোটি ৭৫ লাখ ৩৯ হাজার ২০৫ ডোজ। আর মডার্নার টিকা দেওয়া হয়েছে ৪৮ লাখ ২২ হাজার ৫২২ জনকে।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বোববার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ১১ লাখ ৪৮ হাজার ৭১৯ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ৬ লাখ ৩ হাজার ৫২২ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ৪৫ হাজার ১৯৭ জন নিবন্ধন করেছেন।

    এদিকে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (শনিবার ১১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে রোববার ১২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে মারা গেছেন আরও ৫১ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৩১ জনে।

    রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৭১ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৩০ হাজার ৪১৩ জনে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭৮ হাজার ৮২১ জন। ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৭ দশমিক ৪৬ শতাংশ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Vom Zentralbahnhof Bayerische landeshauptstadt aufgebraucht seien pro tag sogar kostengunstige Coach bus-Busse zur Spielsaal Garmisch Partenkirchen serviceleistungen

    Ebendiese Spielcasino Badeort Reichenhall war in dem modernen Bauwerk im vorfeld atemberaubender Theaterkulisse untergebracht weiters bietet den Munchnern, unser...