More

    আফগানিস্তানে ১০০ কোটি ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি

    অবশ্যই পরুন

    তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে ১০০ কোটি ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দাতাগোষ্ঠী। সোমবার (১৪ সেপ্টেম্বর) জেনেভায় একটি সাহায্য সম্মেলনে জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে এ অর্থ সহায়তার ঘোষণা দেয় বিশ্ব সম্প্রদায়।তালেবান কাবুল নিয়ন্ত্রণের আগে থেকেই আফগানিস্তানের এক কোটি ৮০ লাখ মানুষ ত্রাণ সহায়তার ওপর নির্ভরশীল ছিলেন। আর তালেবানের হাতে দেশটির ক্ষমতা যাওয়ার পর সে সংখ্যা আরও বেড়েছে বলে ধারণা করছে জাতিসংঘ।

    এছাড়া অর্থ ও খাদ্য ঘাটতির কারণে এ মাসের শেষ দিকে খাদ্য সরবরাহ শেষ হয়ে যেতে পারে, যার ফলে দেশটির ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ অনাহারে পড়তে পারে বলেও আশঙ্কা করছে সংস্থাটি।

    এ অবস্থায় আফগানিস্তানে মানবিক সঙ্কট এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায় ১০০ কোটি ডলার সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সোমবার জেনেভায় আয়োজিত একটি সাহায্য সম্মেলনে এ তথ্য জানান জাতিসংঘ মহাসচিব।
    জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, আফগানিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায় ১০০ কোটিরও বেশি আর্থিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আশা করি এই অর্থ দিয়ে দেশটির বাস্তুচ্যুত মানুষদের খাদ্য ও বাসস্থানের নিরাপত্তা দেয়া সম্ভব হবে।

    এদিকে পানসিরের পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। সেখানকার প্রতিরোধ বাহিনী তালেবানের কাছে পরাজিত হওয়ার পর, হত্যা নির্যাতন বন্ধের প্রতিশ্রুতি দেয়া হলেও, গোষ্ঠীটি কথা রাখেনি বলে জানিয়েছে গণমাধ্যম।উপত্যকাটিতে তালেবান সদস্যরা কমপক্ষে ২০ বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে জানিয়েছে বিবিসি। তারা জানায়, তালেবান নিজেদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে।

    অন্যদিকে, তালেবানের এক মুখপাত্র জানায়, পানসিরে সব কিছু স্বাভাবিক আছে, দোকানপাটও খুলেছে। তালেবান সেখানকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলেও দাবি করা হয়।উপত্যকাটিতে তালেবান সদস্যরা কমপক্ষে ২০ বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে জানিয়েছে বিবিসি। তারা জানায়, তালেবান নিজেদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে।

    অন্যদিকে, তালেবানের এক মুখপাত্র জানায়, পানসিরে সব কিছু স্বাভাবিক আছে, দোকানপাটও খুলেছে। তালেবান সেখানকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলেও দাবি করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Vom Zentralbahnhof Bayerische landeshauptstadt aufgebraucht seien pro tag sogar kostengunstige Coach bus-Busse zur Spielsaal Garmisch Partenkirchen serviceleistungen

    Ebendiese Spielcasino Badeort Reichenhall war in dem modernen Bauwerk im vorfeld atemberaubender Theaterkulisse untergebracht weiters bietet den Munchnern, unser...