More

    কলাপাড়ায় বিদ্যুত প্লান্টে কর্মরত চীনা নাগরিকের মৃত্যু

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:  পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে নির্মানাধীন ১৩২০ মেগাওয়াট দ্বিতীয় তাপ বিদ্যুত কেন্দ্রে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড নরিনকো পাওয়ার লিমিটেড
    (আরএনপিএল) কর্মরত এক চীনা নাগরিক ঝো-জুপিং (৫২) মারা গেছেন।

    কেন্দ্রের কর্মীরা তাকে রোববার শেষ বিকালে (৫টায়) অচেতন অবস্থায় কলাপাড়া হাসপাতালে
    নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    কলাপাড়া হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান তার থুমমিতেসহ শরীরের বিভিন্ন অংশে
    আঘাতের চিহ্ন রয়েছে। পড়ে গিয়ে আঘাত লাগতে পারে বলে কর্মকর্তার ধারনা ।

    কলাপাড়া থানার ওসি মোঃ জসীম জানান, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন, কী কারণে
    মারা গেছেন তিনি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেন নি।

    বরিশাল নিউজ/স্ব/খ

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যু ব্যক্তির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ

    উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির হারতা এজেন্সি অফিসের এজিএম কৃষ্ণ কান্ত রায়ের বিরুদ্ধে মৃত্যু...