More

    ওয়ার্ড বিভাজনের কৌশলে নির্বাচন বানচালের চেচ্ছা বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী

    অবশ্যই পরুন

    অমল মুখারজি ,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ওয়ার্ড বিভাজনের মিথ্যা অপবাদ দিয়ে আগামী ইউপি নির্বাচন বানচালের অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় জনগন। মঙ্গলবার রাতে ধানখালীর ছৈইলাবুনিয়া গ্রমের আনন্দ বাজারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যরা তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মিথ্যা তথ্য উপস্থাপন করে সংশ্লিষ্ট দপ্তরে ওয়ার্ড বিভাজনের আবেদন করেন। এতে ওই ইউনিয়নের আগামী নির্বাচন বানচালের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

    জানা যায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৩ সালের মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু নির্বাচন বানচাল করতে ওই ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ড সম্পূর্ন বিলুপ্ত ও ২,৪,৬ নং ওয়ার্ড ৫০% বিলুপ্ত হওয়ার মিথ্যা তথ্য উপস্থাপন করে ওয়ার্ড গুলো বিভাজন করার লক্ষে স্থানীয় সরকার
    প্রকৌশল অধিদপ্তর পটুয়াখালীর উপ-পরিচালক বরাবরে গত ২৪ আগষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজ তালুকদার এ আবেদন করেন।

    এতে উল্লেখ করা হয় ৭,৮,৯ এর কৃষি জমি সহ সকল স্থাপনা এবং ২,৪, ৬ নং ওয়ার্ডের জমি ঘর আংশিক অধিগ্রহন করা হয়েছে। অধিগ্রহনকৃত গ্রামের সকল অধিবাসীকে সরকারী আবাসনে অন্যত্র পুর্নবাসিত করা হয়েছে। এসব ভুল্য তথ্য দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অফিসে আবেদন করায় ফুসে ওঠেন স্থানীয় জনগন। এ ঘটনার প্রতিবাদে জানিয়ে আনন্দ বাজার এলাকায় মঙ্গলবার রাতে প্রতিবাদ সভা করেন স্থানীয় জনগন।

    এ সময় বক্তব্য রাখেন ধানখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাজাদ পারভেজ টিনু মৃধা, সাধারন সম্পাদক জাকির মৃধা, মুক্তিযোদ্ধা আবদুর রব, ধানখালী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি দলিল উদ্দিন মাতবর ও ৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবুল হাওলাদার। এসময় দলমত নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    বক্তারা বলেন, চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের রেজুলেশন এবং আবেদনে উল্লেখ করেছেন জমি অধিগ্রহনের ফলে ৩ টা ওয়ার্ড পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। এছাড়া ৩ টা ওয়ার্ড আংশিক বিলুপ্ত হয়েছে। মূলত এসব ওয়ার্ড বিলুপ্ত হয়নি। এসব ওয়ার্ডে এখনো ভোট কেন্দ্র রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহনের পর এসব এলাকার মানুষ সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছেন। তারা বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করে আরো বলেন, ৭ নং ওয়ার্ডে এখনও কোন লোক স্থানান্তরিত হয়নি।

    ৮ নং ওয়ার্ডে যে কয়টি ঘড় উচ্ছেদ হয়েছে তা ওই ওয়ার্ডেই রয়েছে। ৯ নং ওয়ার্ডের উচ্ছেদকৃত লোক স্থানীয় স্বপ্নের ঠিকানায় স্থানান্তরিত হয়েছে। এছাড়া অন্যান্য যারা উচ্ছেদ হয়েছে সকলে ইউনিয়নের মধ্যেই রয়েছে। মূলত ওয়ার্ড বিভাজনের মিথ্যা তথ্য

    উপস্থাপন করে ভোট স্থগিত করার মাধ্যমে দীর্ঘসময় ক্ষমতা ধরে রাখার মিথ্যা পায়তারা করছে বর্তমান চেয়ারম্যান এমনটাই অভিযোগ করেন বক্তারা।

    এ বিষয়ে ধানখালী ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদার বলেন, নির্বাচন বানচাল করা আমার উদ্দেশ্য নয়। যথাসময়ে নির্বাচন হোক এটা আমিও চাই। তবে জমি অধিগ্রহনে যেসকল ভোটার স্থানান্তরিত হয়েছে তাদের বিষয়ে সঠিক সমাধান হওয়া জরুরি।

    বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When they do not, predict verification factors after you just be sure to cash-out

    Trying outsmart the device which have numerous membership? But don't ignore the KYC (Know The Customer) step, or distributions...