More

    বরগুনা ও পিরোজপুরের ২৩ জেলে ফিরেছে বাংলাদেশে

    অবশ্যই পরুন

    গত ১৮ আগস্ট বঙ্গোপসাগারে ইলিশ ধরতে যায় বরগুনা ও পিরোজপুরের শতাধিক জেলে। হঠাৎ সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেলে ভাসতে ভাসতে ভারত সীমান্তে ঢুকে পড়েন শতাধিক মৎস্যজীবী। ৩৬ ঘণ্টা সাগরে ভেসে থাকার পর ভারতীয় জেলেরা তাদের উদ্ধার করে কোস্টগার্ড পুলিশের হাতে তুলে দেয়।  অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মৎস্যজীবীদের আটক করে ভারতীয় কোস্ট গার্ড পুলিশ। পশ্চিমবঙ্গের ডায়মন্ডহারবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক জেলের মৃত্যু হয় ।

    ঝড়ের কবলে পড়ে ভারত সীমান্তে ঢুকে পড়া ২৩ বাংলাদেশি জেলে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরে এসেছেন। এর আগে, দুই দফায় আরও ৬৬ জন ফেরত এসেছিলেন। ফেরত আসা জেলেদের বাড়ি বরগুনা ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।

    শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকাল ৫টায় ভারতীয় ইমিগ্রেশন কার্যক্রম শেষে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ হাইকমিশন প্রতিনিধিরা তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে সোপর্দ করে। এসময় সেখানে দুই দেশের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ভারতে নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশনার মারেফাত তারিকুল ইসলাম জানান, ফেরত আসা বাংলাদেশি ২৩ জন মৎস্যজীবী কাকদ্বীপের বুদ্ধপুর ফ্লাড সেন্টারের নিরাপত্তা হেফাজতে ছিলেন ।

    যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ‘ফেরত আসা জেলেদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার। আজই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    আটকদের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর বাংলাদেশের কলকাতা ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।  জীবন বাঁচিয়ে ঘরে ফেরার সুযোগ পেয়ে সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলেরা।

    বরিশাল নিউজ/স্ব/খ

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...