More

    বরিশালে টোটাল ফিটনেস দিবস পালিত

    অবশ্যই পরুন

    ‘সুস্থ্য দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালে কোয়ান্টাম ফাউন্ডেশনের আয়োজনে বরিশালে প্রথমবারের মতো টোটাল ফিটনেস দিবস পালিত হয়েছে।

    শুক্রবার (৬ জানুয়ারী) সকাল ৮টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে প্রথমবারের মতো এ দিবসটি উদযাপন করা হয়েছে। দিবসটি পালনের মূল উদ্দেশ্য টোটাল ফিটনেস নিয়ে মানুষের ভেতর যথাযথ সচেতনতা তৈরি করা। কোয়ান্টাম ফাউন্ডেশন গত তিন দশক ধরে এ নিয়ে কাজ করছে। একজন মানুষের ভালো থাকা মানে সব দিক থেকেই ভালো থাকা। সব দিক মানে শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক ।

    ঘন্টাব্যাপী এ কার্যক্রমে বীর মুক্তিযোদ্ধা বজলুল হক, বীর মুক্তিযোদ্ধা হাজী সালাহউদ্দিন,বীর মুক্তিযোদ্ধা এ এম জি কবির ভুলু, শেবাচিম এর গাইনী বিভাগের অধ্যাপক ডাঃ হাওয়া আক্তার জাহান, ডাঃ সাবরিনা সুলতানা, বরিশাল মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোফাজ্জল সারোয়ার, ঝালকাঠি মহিলা কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জসীম উদ্দিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. প্রফেসর মোঃ মহসিন উদ্দিন,কোয়ান্টাম ফাউন্ডেশনে বরিশাল শাখার পরিচালক ফয়সাল মাহমুদ সহ বিভিন্ন পেশা ও শ্রেনীর মানুষ অংশগ্রহণ করেন।

    সারাদেশের একশো’রও বেশী ভেন্যুতে পালিত হয় এ দিবসটি। তারা ধারাবাহিকতায় একই সাথে একই সময়ে বরিশালেও এ দিবসটি পালন করলো কোয়ান্টাম ফাউন্ডেশন। এ বছরের ন্যায় প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম শুক্রবার টোটাল ফিটনেস দিবস পালন করবে কোয়ান্টাম ফাউন্ডেশন।

    দুই শতাধিক মানুষের অংশগ্রহনে অনুষ্ঠানে ছিল প্রাণায়াম,মেডিটেশন,জীবনধর্মী আলোচনা,যোগ ব্যায়াম, শরীর ব্যালেন্স টেস্ট ও সচেতনতামূলক বুলেটিন বিতরন।

     বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Genuine_excitement_surrounding_rainbet_fuels_immersive_online_casino_adventures

    Genuine excitement surrounding rainbet fuels immersive online casino adventuresUnderstanding the Core Features of rainbetThe Importance of Responsible GamingExploring the...